টিআরপি বাড়ানোর ছক, মোদক পরিবারে নয়া মোড়, দেখুন মিঠাই-এর নতুন প্রোমো
টিআরপি বাড়ানোর ছক, মোদক পরিবারে নয়া মোড়, দেখুন মিঠাই-এর নতুন প্রোমো
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হল 'মিঠাই’। যেদিন থেকেই ধারাবাহিকটি শুরু হয়েছে সেদিন থেকেই সিরিয়ালপ্রেমীরা এটি দেখতে খুব পছন্দ করেন। সিরিয়ালটি মূলত একান্নবর্তী বাঙালি পরিবারের ঐতিহ্য নিয়েই গল্প। বর্তমানে মিঠাই মা হয়েছেন সেই নিয়ে বাড়িতে বেশ হইহুল্লোর চলছে। তার ছেলের নাম শাক্য। তবে এর মাঝেই চ্যানেলের তরফে একটি দারুণ প্রোমো শেয়ার হয়েছে। যা দেখে প্রায় অবাক হয়েছেন অনেক অনুগামীরাই। যেখানে দেখা যাচ্ছে মিঠাই মারা গেছে। মিষ্টি মিঠাই রানীর একটি ফটো ঝুলছে দেওয়ালে। যা দেখে অবাক প্রায় অনেক সিরিয়াল প্রেমী।

প্রোমতে দেখা যাচ্ছে, শাক্যের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সিড। সে শাক্য বকাবকি করায় বাড়ির সদস্যরা মিঠাইয়ের থেকেই পরামর্শ চাইছে যে কী করা যায়। এর মধ্যেই দরজায় বেজে উঠল কলিং বেল। আর দেখা যায় দরজাতে এসেই দাঁড়িয়ে রয়েছে মনোহারার এক নতুন অতিথি। তবে সে কিন্তু অন্য কেউ নয় নাম মিঠি, নতুন পোশাকে মিঠাইকে দেখে অবাক হচ্ছে অনেকেই। তবে ধারাবাহিকটিতে এরপর কি ঘটবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিরিয়ালটি। ধারাবাহিকটি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর অনুসরণ করেছে বলেই দাবি করছে অনুগামীরা। বেশ কয়েক সপ্তাহ ধরে টি আর পি অনেকটাই কমে গেছে। তার কারণেই কী এমন সিদ্ধান্ত চ্যানেলের, এমনই মনে করছেন অনুগামীরা।
বলা বাহুল্য, চ্যানেলের তরফ একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে মিঠাই ধারাবাহিকটি নতুন সময়ের কথা। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে রোজ সোম থেকে রবি রাত আটটায় ধারাবাহিকটি সম্প্রচারিত হতো। সেই সময়টি এবার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আগামী মাসের ১৪ তারিখ থেকে। প্রতিদিন সন্ধে ছটায় এই ধারাবাহিকটি দেখা যাবে পর্দায়। নতুন সময় নতুন রূপে এবার মিলবে এই ধারাবাহিকের।
অপরদিকে, এবার জি বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম নিম ফুলের মধু। সেখানে দেখা যাবে পল্লবীকে একটি গৃহবধুর ভূমিকায় অভিনয় করতে। নতুন শ্বশুরবাড়িতে শাশুড়ির প্রভাব সব থেকে বেশি, খুব রাগী মহিলা তিনি। মায়ের কথার অপর ছেলে একটিও কথা বলে না। বৌমা কী পারবে শাশুড়ির মন জয় করতে। সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে এই ধারাবাহিকটি। ধারাবাহিক অভিনয় করছেন লিলি চক্রবর্তী, বিশ্বনাথ দত্ত সহ অনেক তারকারাই। অভিনেত্রী কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। এ চরিত্রে অভিনয় করে বেশ খুশি তিনি। জবা থেকে নতুন এক ভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি হয়েছেন পল্লবী। তাকে পর্দায় দেখে খুব খুশি তার অনুগামীরাও। অনেকেই বলছে তোমাকে দেখে ভালো লাগলো।












Click it and Unblock the Notifications