জি বাংলার এই ধারাবাহিকগুলিতে আসছে মোড় ঘোরানো পর্ব, দেখুন প্রোমো
জি বাংলার এই ধারাবাহিকগুলিতে আসছে মোড় ঘোরানো পর্ব, দেখুন প্রোমো
জি বাংলার প্রতিটি ধারাবাহিকই কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধে থেকে থেকে সিরিয়াল প্রেমীরা টিভির সামনে বসে পড়েন সিরিয়াল দেখার জন্য। প্রতিটি সিরিয়ালই কিন্তু সকলের খুব পছন্দের ধারাবাহিক। এবার প্রায় সব ধারাবাহিকে এসেছে নতুন মোড়। চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে বেশ কিছু ধারাবাহিকের নতুন প্রোমো। দেখে নিন কোন ধারাবাহিকে কী মোড়।
মিঠাই
জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক এটি। উচ্ছেবাবু আর মিঠাইয়ের প্রেম, রোম্যান্স না দেখলে অনেকের ভালো লাগে না। সদ্যই ধারাবাহিকে নিপার বিয়ে হয়েছে। তাঁর মাঝেই মিঠাইয়ের আহত হওয়ার ঘটনায় সবাই আঘাত পেয়েছেন । যদিও এখন সে সুস্থ হয়ে উঠেছে। এবার নিপার ফুলশয্যার প্ল্যানে মাতলো হল্লাপার্টি। নিপা একা থাকায় তাঁর স্বামীকে ফোন করে ডাকা হয়। এবার নিপার ফুলশয্যার প্ল্যানে কী আছে তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি।

গৌরী এল
এই সিরিয়ালটিও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। গৌরীকে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয়। শৈলমা এবার গৌরীকে বললেন হাজার মিথ্যা দিয়েও কী সত্যিকে ঢেকে রাখা যায়। তাঁকে বেশ কঠিন ভাষায় তিনি বললেন তোমার স্বরূপ কী তা সবার সামনে ধরা পরে যাচ্ছে। ধূর্জটি বাবা এবং শৈলমায়ের সব কথা শুনে ফেললো গৌরী। তারপর কী হবে। কেন বারবার এমন খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় গৌরীকে? জানতে হলে দেখুন এই প্রোমাটি।
এই পথ যদি না শেষ হয়
এই ধারাবাহিকে ঊর্মি আর সাত্যকিকে সকলেই ভালোবাসেন। প্রায় সময়েই এখানে দেখা যায় মোড় ঘোরানো পর্ব। এবার এক নতুন পর্ব শেয়ার করা হয়েছে। ঊর্মির দাদুকে কিডন্যাপ করেন তাঁর ছেলে ও বউমা। যদিও সাত্যকির চেস্টায় দাদু সুস্থভাবে বাড়ি ফিরে আসেন। ধরা পড়েন গায়েত্রী ও তাঁর স্বামী। বাড়িতে আসে পুলিশও। তাঁর মধ্যেই দাদু কোম্পানির এমডি করতে চান ঊর্মি দিদিভাইকে। এতে বেশ অবাক হন গায়েত্রী। কিন্তু সে ক্ষমা চায় সকলের কাছে। তাঁকে কঠিন শাস্তি দিল ঊর্মি। কী সেই শাস্তি তা জানতে হলে রোজ রাত ৯টায় দেখুন এই ধারাবাহিকটি।
খেলনা বাড়ি
সম্প্রতি শুরু হয়েছে খেলা বাড়ি ধারাবাহিকটি। মাত্র কয়েকদিনের মধ্যে অনুগামীদের মনে জায়গা করে নিয়েছে সিরিয়ালটি। আবারও পারিবারিক ষড়যন্ত্র স্বীকার হলেন মিতুল। রণজিৎ মিতুলের দিকে সন্দেহের তীর ঘোরায়। তিনি কারাখানায় আগুন লাগার সময়ে সেখানে পৌঁছে ছিল মিতুল, তাঁর বক্তব্য সব জায়গার অশান্তির খবর মিতুল কীভাবে আগে পেয়ে সেখানে পৌঁছে যায়। মিতুলকে কী সত্যিই সে দোষী সাব্যস্ত করতে পারবেন? তা জানতে হলে রোজ সাড়ে ছটায় জি বাংলার পর্দায় চোখ রাখুন।












Click it and Unblock the Notifications