Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবনীতার সঙ্গে ডিভোর্সের আগেই অন্য সম্পর্ক ছিল জিতুর? অবশেষে সামনে এল আসল সত্যি

কাজের জন্য হোক কিংবা ব্যক্তিগত জীবন, তারকার সব সময় থাকেন চর্চার কেন্দ্র বিন্দুতে। তবে তিনি একদিকে যেখানে নিজের কাজের জন্য অত্যন্ত চর্চিত এবং জনপ্রিয় অন্যদিকে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন বারবার।

তিনি হলেন অভিনেতা জিতু কমল। ছোট পর্দা থেকে বড় পর্দা, এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। শোনা যাচ্ছে তিনি নাকি খুব শীঘ্রই জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বিপরীতে ছোট পর্দায় কাম ব্যাক করতে চলেছেন। কিন্তু এই খবরের মাঝেই আরও একটি খবর উঠে এলো জিতু কমলকে ঘিরে। তাঁর ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই, কিন্তু তিনি নিজে এ বিষয়ে স্পষ্ট কিছু বলছেন না। সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ জিতু। সেখানে মাঝে মধ্যেই মজার ভিডিও, রিল সহ অন্যান্য যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় তাঁকে।

jeetu kamal

তেমনি দিন কয়েক আগে প্রেম সম্পর্কে কিছু কথা শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। পাশে এক নারী মূর্তির সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, পাহাড়ের মাঝে প্রেম খুঁজে পেয়েছেন। জিতু সম্প্রতি একটি ছবি এবং ভিডিও শেয়ার করেন। ভিডিওতে পাহাড়ি প্রকৃতির অপূর্ব দৃশ্য ধরা পড়েছে, আর ছবিতে দেখা যাচ্ছে, তিনি কারও সঙ্গে হাত ধরে রয়েছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আজ্ঞে হ্যাঁ, আমি প্রায় ৬ বছর পর আবার প্রেমে পড়লাম।

আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। স্ত্রী অভিনেত্রী নবনীতার সঙ্গে জিতুর বিচ্ছেদ হয়েছে তিন বছরও কাটেনি। তবে কি নবনীতার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ থাকার সময় নতুন প্রেম এসেছিল জিতুর মনে? এমন প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন। কিন্তু এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি জিতু কমল। ছোট পর্দার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও বিখ্যাত পরিচালক অনিক দত্ত পরিচালিত অপরাজিত ছবিতে বড়পর্দায় আত্মপ্রকাশ করেই রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিলেন জিতু কমল। তবে পাশাপাশি থেকেছে চর্চাও। নবনীতার সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ সবকিছুই হয়ে উঠেছে আলোচনার কারণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+