'Babes' ঝড় সোশ্যাল মিডিয়াতে! কিন্তু চরিত্রের পিছনে থাকা ছেলেটিকে চেনেন
সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিও! একেবারে ভ্লগের ছড়াছড়ি। কেউ দিচ্ছেন খাবারের ভিডিও তো আবার কেউ করছেন ট্রাভেল ভ্লগ। এমনকি বেশ কিছু ভিডিও'র মান নিয়েও উঠছে প্রশ্ন।
কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে 'বাবেস' ঝড! ভিডিও পোস্ট হলেই ভাইরাল। সোশ্যাল মিডিয়ার এক ওয়াল থেকে অন্য ওয়ালে পৌঁছে যাচ্ছে সেই ভিডিও। একই সঙ্গে লাইক-কমেন্টের বন্যা।

কিন্তু কে এই 'বাবেস'(Babesh)! তিনি আর কেউ নয়। ভাইরাল চরিত্রের পিছনের মানুষটির নাম নিরঞ্জন মন্ডল। তাঁর পেজ Laughtersane। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে 'বাবেসে' একাধিক ভিডিও চরম ভাইরাল। যেমন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্নান করতে গিয়েছে ছেলে।
আর সেই সময় গার্লফ্রেন্ড ভিডিও কল করেছে। ফোনে ভেসে উঠছে 'বেবস'। আর সেটি মা পড়ছেন 'বাবেস'। আর তা দেখে ছেলেকে ডাকছেন। কিন্তু বাথরুমে ডাকা ছেলে শুনতে পাচ্ছেন। এক প্রকার বাধ্য হয়েই ভিডিও কলটি রিসিভ করছেন মা। আর তা করতেই গার্লফ্রেন্ডকে তোয়ালে পড়ে রয়েছেন।
আর সঙ্গে সঙ্গে ভিডিও কলটি কেটে যাচ্ছে। এমনকি Laughtersane -এর পেজ থেকে 'সুগার ডেডি' ভিডিওটিও ব্যাপক ভাইরাল। 'বাবেস' মানে নিরঞ্জন মন্ডল সম্প্রতি একটি জায়গাতে জানিয়েছেন, বিষয়টিকে আমি খুব এনজয় করছি। এমনকি বাবেসকে নিয়ে যেভাবে মিম হচ্ছে সেটাও নজরে পড়েছে।
ইনবক্সে বহু মানুষ মেসেজ করছেন ভিডিও দেখে। সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি বলেও ওই জানিয়েছেন নিরঞ্জন মন্ডল। তাঁর কথায় মানুষের ভালোবাসাটা খুবই দামি। তবে Laughtersane -এর শুরুটা মোটেই সহজ ছিল না!
এক সাক্ষাৎকারে নিরঞ্জন মন্ডল জানিয়েছেন, কখনও ভেবে বসিনি যে এটাই করতে হবে। বা রিসার্চ করে ভিডিও বানাতে হবে তেমন মানসিকতা ছিল না। তবে মজা করেই ভিডিও তৈরি করেছিলাম। আর সেটি খুবই ভাইরাল হয়ে যায়। আজ তিনিই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন Laughtersane!












Click it and Unblock the Notifications