Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরানো ভালবাসাকে খুঁজতে কলকাতায় ঋতবান! 'শহরের উষ্ণতম দিনে' বিক্রম কী বলবেন সোলাঙ্কিকে

পুরানো ভালবাসাকে খুঁজতে কলকাতায় ঋতবান! 'শহরের উষ্ণতম দিনে' বিক্রম কী বলবেন সোলাঙ্কিকে

সোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়ের জুটিকে অনেকেই পছন্দ করেন। এবার বড় পর্দায় একসঙ্গে জুটি বেধেছেন তারা। সিনেমার নাম 'শহরের উষ্ণতম দিনে’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরিত্র সেন। ছবির কিছু অংশের শুটিং কলকাতায় করা হয়েছে। এখানে যে শুট করতে খুব ভালো লেগেছে অভিনেতা অভিনেত্রীদের, তা বলার অপেক্ষা রাখে না। তবে, এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের সিনেমার চরিত্রের সঙ্গে সকলের পরিচয় তারা নিজেরাই করিয়ে দিলেন।

পুরানো ভালবাসাকে খুঁজতে কলকাতায় ঋতবান! শহরের উষ্ণতম দিনে বিক্রম কী বলবেন সোলাঙ্কিকে

জানেন আসন্ন সিনেমায় সোলাঙ্কির চরিত্রের নাম হয়েছে অনিন্দিতা। তিনি সিনেমায় রেডিও জকির কাজ করবেন। বয়স মাত্র ২৮ বছর। সোশ্যাল মিডিয়ায় সোলাঙ্কি লিখছেন, আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে তা কিন্তু সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে খুব দামি।'

অপরদিকে, নতুন ছবিতে বিক্রমের চরিত্রের নাম হয়েছে ঋতবান। ২৮ বছর বয়সের একজন সুদক্ষ ফটোগ্রাফার হয়ে ওঠে সে সেই সঙ্গে পি এইচ ডি স্কলারও। নিজের চরিত্র নিয়ে বিক্রম জানান, 'বিদেশে ৫ বছর কাটিয়ে ঋতবান ফেলে আসা পুরনো বন্ধুত্ব, প্রেম ফিরে পেতে আর নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে ফিরে আসে কলকাতায়!'

এই ছবিতে অভিনয় করছেন অনামিকা চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় নায়িকার চরিত্রের নাম হয়েছে ক্রিস্টিন। কর্পোরেটে কাজ করেন তিনি। তাঁরও বয়স ২৮ বছর। তিনি জানান অনামিকা লিখছেন, 'ক্রিস্টিন একজন বিশ্বাসযোগ্য বন্ধু। নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে কলকাতা ছেড়ে পাড়ি দিতে চায় বিদেশে।'

উল্লেখ্য, সোলাঙ্কি ও বিক্রমের দেখা মিলবে 'শহরের উষ্ণতম দিনে’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরিত্র সেন। গতকাল, রবিবার থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বিক্রম। সেখানে এক সোফায় বসে বিক্রমের জন্য অনেক ক্ষন ধরে অপেক্ষা করছিল শোলাঙ্কি। অভিনেতা দেরি আসায় বিরক্ত হন অভিনেত্রী। তারপর 'বিক্রম-সোলাঙ্কি’ নাকি 'সোলাঙ্কি-বিক্রম’ বলা হবে তা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। রেগে গিয়ে অভিনেত্রী আবার অভিনেতার গলা টিপে ধরেন। তা অবশ্য মজার ছলে। তবে, কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+