একঘেয়ে গল্প দেখে বিরক্ত দর্শকরা, এবার কী করবে সহচরী?
একঘেয়ে গল্প দেখে বিরক্ত দর্শকরা, এবার কী করবে সহচরী?
বাংলা ধারাবাহিকের অন্যতম থিম থাকে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, কিংবা কোনও না কোনও মহিলা দ্বারা সংসারের আদর্শ বৌমার নাজেহাল হওয়ার ঘটনা। বিশেষত, ননদ কিংবা স্বামীর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নানা রকম কূটকাঁচালি। কিন্তু বর্তমানে এইসব ধারাবাহিকের দর্শকদের শ্রেণীর যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন বাস্তবধর্মী ওয়েব সিরিজের রমরমায় কথাও না কথাও ব্যাকফুটে চলে যাচ্ছে সেই একঘেয়ে পারিবারিক ঝামেলার গল্প। তাই এখনকার দর্শক ভিন্ন ধারার গল্প খুঁজছেন আরও বেশি করে। আর তাঁদের এই ভাবের বহিঃপ্রকাশ সম্প্রতি হল এক জনপ্রিয় বাংলা সিরিয়ালকে ঘিরে।

একঘেয়ে গল্প না-পসন্দ
সাংসারিক ঝামেলা, জায়ে ননদে ঝগড়া কিংবা স্বামীর প্রেমিকার বাড়িতে উড়ে এসে জুড়ে বসে বউএর উপর অত্যাচার, এইসব কাহিনী থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চাইছেন দর্শকরা। আর তাই এবার সরাসরি মুখ খুলে নিজেদের পছন্দ অপছন্দের কথা মেকারদের জানাচ্ছেন তাঁরা। বাংলার প্রথম সারির টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীর ক্ষেত্রে অন্তত ঘটল এমনই অভিনব ঘটনা।

শুরুতে অন্যরকম
শুরুতে সব ক্ষেত্রেই ধারাবাহিকের থিম আর কাহিনী অন্যরকম থাকে। সেখানে কোনও সামাজিক বিষয়ের উপর ভিত্তিকরে শুরু হয় গল্পের মূল সূত্র। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কিছুদিন যাওয়ার পরেই সেই গল্প মোড় নিয়েছে সেই সাংসারিক করচা আর একঘেয়েমির দিকেই। আর এক্ষেত্রে আয় তবে সহচরীর বেলাতেও ক্রমশ একই দিকে চলে যাচ্ছে গল্পের গতি। তাই দর্শকরা চাইছেন যে মূল থিম নিয়ে গল্প শুরু হয়েছিল, সেই থিমেই ফিরে আসুক ধারাবাহিক। আর দর্শকদের এই আবেদন জানার পর মেকাররাও কোমর বেঁধে লেগেছেন ট্র্যাক বদলানোর জন্য।

সহচরী ও দেবীনার লড়াই
সিরিয়াল 'আয় তবে সহচরী'র কারেন্ট ট্র্যাকে দেখা যাচ্ছে, সহচরীর শ্বশুরবাড়িতে এসে উঠেছে সমরেশের ছাত্রী দেবীনা। প্রতি পদে সে সহচরী এবং বরফিকে নানা রকম ভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করছে। কিন্তু বার বার এই দেবীনা সহচরী ও বরফির এই ফাইটিং এখন একঘেয়ে হয়ে উঠেছে দর্শকদের কাছে। শুরুতে অন্যরকম গল্পের যে স্বাদ পেয়েছিলেন দর্শকরা তা এখন প্রায় উধাও হতে বসেছে। আর তাতেই চটেছেন দর্শকরা। দেবীনা প্লট চেঞ্জ করে নতুন প্লট আনার কথাও বলছেন অনেকে।

সইয়ের কলেজ লাইফ
মূলত, সংসারের জাঁতাকলে স্কুল জীবনেই পড়াশোনা শেষ করতে বাধ্য হওয়া সহচরী কীভাবে তাঁর কলেজে পড়ার স্বপ্ন পূরণ করবে, সেই নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু এখন সেই মূল গল্প থেকে সরে যাচ্ছে আয় তবে সহচরী। তাই দর্শকরা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় সইয়ের কলেজ লাইফে ফিরে আসুক গল্পের ট্র্যাক।












Click it and Unblock the Notifications