বিধি পাণ্ডিয়া থেকে সিম্বা নাগপাল, বিগ বস ১৫–এর নিশ্চিত সদস্যদের দেখে নিন এক নজরে

বিগ বস ১৫–এর নিশ্চিত সদস্যদের দেখে নিন এক নজরে

বিগ বস ১৫ আগামী ২ অক্টোবর রাত সাড়ে ন’‌টার সময় গ্র‌্যান্ড প্রিমিয়ার হতে চলেছে। সলমন খান সঞ্চালিত এই শোতে বিনোদন ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ প্রবেশ করতে চলেছেন। বিগ বস ওটিটির কিছু সদস্য ছাড়া বিবি ১৫–তে দেখা যাবে আরও কিছু তারকাদের। এই মরশুমের বিগ বস শোতে কারা কারা আসতে চলেছেন তা জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আসুন জেনে নেওয়া যাক বিগ বস ১৫–তে আসা নিশ্চিত প্রতিযোগীদের নাম। এঁরাই বিগ বসে শোতে দর্শকদের মনোরঞ্জন করবেন।

বিধি পাণ্ডিয়া

বিধি পাণ্ডিয়া

উড়ান, বালিকা বধূ ও তুম অ্যায়সে হি রহনা সিরিয়ালের জন্য পরিচিত বিধি পাণ্ডিয়া। বিধি ২০১৪ সালে তুম অ্যায়সে রহনা সিরিয়ালের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এখানে তিনি কিরণ মাহেশ্বরীর চরিত্রে অভিনয় করেন। তিনি বালিকা বধূতেও অভিনয় করেছেন। ২০১৬ সালে বিধি উড়ান ধারাবাহিকে প্রধান চরিত্র ইমলির ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বিধিকে শেষবারের মতো মোহিত কুমারের বিপরীতে এক দুজে কে বাস্তে ২-তে অভিনয় করতে দেখা গিয়েছে।

বিশাল কোটিয়ান

বিশাল কোটিয়ান

১৯৯৮ সাল একজন মডেল হিসাবে বিশাল কোটিয়ান তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। খুব শীঘ্রই তিনি তাঁর অভিনয় জীবন শুরু করে দেন এবং বেশ কিছু আঞ্চলিক সিনেমা সহ হিন্দি টিভি শো-তেও অভিনয় করেন। আকবর আকা বীরবল ধারাবাহিকে বীরবলের ভূমিকায় অভিনয় করে বিশাল দারুণ জনপ্রিয়তা পান। এছাড়াও বিশালকে দেবো কে দেব মহাদেব, মহাভারত, বিঘ্নহর্তা গণেশ, ফ্যামিলি নম্বর ১, সিআইডি সহ বিভিন্ন ধারাবাহিকে দেখা গিয়েছে।

করণ কুন্দ্রা

করণ কুন্দ্রা

কিতনি মহাব্বত হ্যায় সিরিয়াল থেকে নিজের কেরিয়ার শুরু করা করণ কুন্দ্রা এখন টিভি ইন্ডাস্ট্রির পরিচিত নাম। তাঁকে শেষবারের মতো অনুপমা সিরিয়ালে দেখা গিয়েছিল। করণ কুন্দ্রার সম্পর্ক নিয়েও ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। সম্প্রতি তাঁর প্রাক্তন প্রেমিকা অনুষা দাণ্ডেকর তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে বিবৃতি পেশ করেছেন।

তেজস্বী প্রকাশ

তেজস্বী প্রকাশ

বুধবারই বিগ বস ১৫-এর নির্মাতারা তেজস্বী প্রকাশের প্রবেশ নিয়ে নিশ্চিত করে জানিয়েছেন। তেজস্বা টিভি ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। স্বরাগিণীতে রাগিনীর ভূমিকায় অভিনয় করে তেজস্বী বেশ পরিচিত হয়েছেন। এখন তিনি বিগ বসের ঘরেও নিজের খেলা খেলতে ঢুকবেন।

সিম্বা নাগপাল

সিম্বা নাগপাল

রিয়্যালিটি শোতে প্রথমবার নয় সিম্বা নাগপালের। এর আগেও তিনি স্প্লিটসভিলা ১১-তে অংশ নিয়েছিলেন। এই অভিনেতাকে শেষবারের মতো শক্তি:‌ এক অস্তিত্ব কে এহসাস কি-তে দেখা যায়। এই সিরিয়ালে সিম্বার চরিত্র বিরাটকে দর্শকদের খুব পছন্দ হয়। তিনি তাঁর সুদর্শন রূপ ও সুঠাম শরীরের জন্য অধিক জনপ্রিয়।

মিশা আইয়ার

মিশা আইয়ার

এক অফ স্পেস সিজন ১-এ অংশ নিয়েছিলেন মিশা। এই শোতে প্রতীক সহেজপাল ও দিব্যা আগরওয়ালও ছিলেন। এই শোতে মিশা ও প্রতীকের মধ্যে দারুণ ঝগড়া হয়। মিশা স্প্লিটসভিলা ১২-এও অংশ নিয়েছিলেন যেখানে তিনি আশীষ ভাটিয়ার সঙ্গে রানার্স-আপ হন।

ইশান সেহগাল

ইশান সেহগাল

মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন ইশান। তিনি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। এমটিভির কিছু শোতেও তিনি অংশ নেন।

 ডোনাল বিস্ত

ডোনাল বিস্ত

এক দিওয়ানা থা সিরিয়ালে শরণ্যা ও রূপঃ মর্দ কা নয়া স্বরূপ সিরিয়ালে ইশিকা প্যাটেল চরিত্রে অভিনয় করে ডোনাল বিস্ত এখন বেশ জনপ্রিয় মুখ। তিনিও বিগ বস ১৫-তে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন বিগ বসের নির্মাতারা।

সাহিল শ্রফ

সাহিল শ্রফ

মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সাহিল শ্রফ। তবে ডন ২-তে অভিনয় করে তাঁর খ্যাতি আরও বেড়ে যায়। সাহিল এর আগেও একটি রায়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন।

 আকাশা সিং

আকাশা সিং

নাগিন ও খিঁচ মেরি ফটো গান গাওয়ার জন্য পরিচিত আকাশা সিং বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন। বলিউডে বেশ কিছু সিনেমায় তিনি গানও গেয়েছেন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে আকাশা তাঁর কেরিয়ার শুরু করেন।

উমার রিয়াজ

উমার রিয়াজ

বিগ বস ১৩ রানার্স-আপ অসীম রিয়াজের বড় ভাই উমার রিয়াজও বিগ বসের বাড়িতে ঢুকছেন বলে নিশ্চিতভাবে জানা গিয়েছে। পেশায় একজন চিকিৎসক উমারের বরাবরই অভিনয়ের প্রতি ঝোঁক থাকায় তিনি জম্মু থেকে মুম্বই চলে আসেন। তাঁকে সম্প্রতি দলজিত কউর ও সাবা খানের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে।

শমিতা শেট্টি

শমিতা শেট্টি

বিগ বস ওটিটিতে অংশ নেওয়ার পর এবার বিবি ১৫-এও যোগ দিতে চলেছেন শমিতা শেট্টি। তিনি বিগ বস ওটিটিতে দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন। রাকেশ বাপটের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন জর্শকদের খুবই পছন্দ হয়েছিল। তবে দিব্যা আগরওয়ালের সঙ্গে শমিতার সম্পর্ক তিক্ত হয় এই শোতে এসে।

 প্রতীক সহেজপাল

প্রতীক সহেজপাল

বিগ বস ওটিটির গ্র‌্যান্ড ফাইনালের সময় প্রতীক সহেজপাল শো ছেড়ে বিগ বস ১৫-এ প্রবেশ সরার সরাসরি টিকিট জিতে নেন। বিগ বস ওটিটিতে প্রতীক ও নেহা বাসিনের দুষ্টু-মিষ্টি সম্পর্ক সকলের চোখে পড়েছিল এবং এটা নিয়ে বেশ চর্চাও হয়েছিল।

নিশান্ত ভাট

নিশান্ত ভাট

বিগ বস ওটিটির প্রথম রানার্স-আপ নিশান্ত ভাট। সাংবাদিক সম্মেলনের সময় আরতি সিং ও দেবলীনা ভট্টাচার্য বিগ বস ১৫-এর নিশচিত সদস্য হিসাবে নিশান্তের নাম ঘোষণা করেন। এখন নিশান্ত বিগ বসের ট্রফি জেতার সুযোগ পাবেন।

আফসানা খান

আফসানা খান

'‌বিগ বস ১৫'‌-এর প্রতিযোগীর তালিকায় অন্যতম ছিলেন জনপ্রিয় পঞ্জাবি গায়িকা আফসানা খান। 'তিতলিয়া বরগা' গানের মাধ্যমে খ্যাতি লাভ করেন তিনি। 'বিগ বস ১৫'-এর প্রোমোতে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁকে দেখাও গেছে ইতিমধ্যেই। কিন্তু এরই মধ্যে আফসানা খান পিছু হঠলেন শো থেকে। হোটেলে কোয়ারান্টিন থাকা অবস্থাতেই এই সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, প্যানিক অ্যাটাকের জেরেই এই সিদ্ধান্ত নেন গায়িকা। তবে তিনি আবার বিগ বসের শোতে প্রবেশ করবেন কিনা সে নিয়ে এখনও কিছু জানা যায়নি।

 বিগ বস ১৫

বিগ বস ১৫

এই বছর বিগ বস ১৫-এর থিম হল জঙ্গল মে দঙ্গল। শোতে বিগ বসের সদস্যরা জঙ্গলে থাকবেন এবং প্রয়োজনীয় জিনিসের জন্য সংঘর্ষ করবেন বিগ বসের প্রধান ঘরে ঢোকার আগে। জানা গিয়েছে, সদস্যদের তিনটে ভাগে ভাগ করা হবে যাঁদের নেতৃত্ব দেবেন তিনজন প্রাক্তন বিগ বস সদস্যরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+