সাদা ঘোড়ায় চড়ে সুপার হিরোইন মিঠাই রানি, ভাইরাল ভিডিওতে কমেন্টের বন্যা ফ্যানদের
ঘোড়ায় চড়ে মিঠাই
অভিনয় হোক কিংবা নাচগান, সব বিষয়তেই চর্চার শিরোনামে থাকেন সকলের প্রিয় মিঠাই রানি, ওরফে সৌমিতৃষা কুন্ডু। তিনি যে নাচে কতটা পারদর্শী তার প্রমান একাধিকবার পেয়েছেন দর্শকরা। পাশাপাশি কো-স্টারদের সঙ্গে পাল্লা দিয়ে গান গাইতেও কোনও অংশে পিছিয়ে নেই তিনি। তাঁর সেই সকল ভিডিও রীতিমত তোলপাড় করেছে ফ্যান মহল। কিন্তু এবার সম্পূর্ণ এক অন্য অবতারে ধরা দিলেন প্রিয় মিঠাই রানি। আর সেই ভিডিও দেখে ঘুম উড়েছে দর্শকদের। কী আছে সেই ভিডিওতে যে যা একবার দেখেই চোখ ছানাবড়া মিঠাই ভক্তদের?
ঘোড়ার পিঠে ও কে?
সৌমিতৃষা বরাবরই তাঁর প্রাণোচ্ছল স্বভাবের জন্য লাইম লাইটে থাকে। তাঁর দুষ্টু মিষ্টি এইসব গুণের জন্য সেটেও সকলের নয়নের মণি হয়ে থাকেন আদরের মিঠাই। তবে এবার সেই শান্তশিষ্ট মিঠাইয়ের এই রূপ দেখে সকলেই হতবাক। সম্প্রতি সৌমিতৃষার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ধবধবে সাদা একটি ঘোড়া। আর সেই ঘোড়ার পিঠে বসে রয়েছেন যিনি তাঁর পীঠ পর্যন্ত পিনিটেল করা চুল, সাদা জিন্স, গলাবদ্ধ টপের সঙ্গে মানানসই কাঁচা হলুদ রঙের পুলওভার জ্যাকেট। আর সেই জ্যাকেট উড়িয়ে ঘোড়ার পিঠে বসে দিব্যি হর্স রাইডিং করছেন কে? মুখ দেখা মাত্রই ফ্যানেরা পুরো কুপোকাত! তিনি আর কেউ নন, সৌমিতৃষা বা সকলের প্রিয় মিঠাই রানি।

রিল বনাম রিয়্যালিটি
রিল লাইফে মিঠাই নেহাতই ছাপোষা অত্যন্ত সাধারণ একজন গ্রামের একজন মেয়ে, যে তার স্বপ্ন পূরণের জন্য কলকাতা এসেছিল। কিন্তু বর্তমানে সে শহরের বৌমা হলেও শহুরে হাওয়া তাঁর গায়ে এখনও তেমন একতা লাগেনি। আপাদমস্তক সরল সিধাসাদা মিঠাই যতই ভুল ইংরাজি বলুক না কেন, রিয়েল লাইফের সৌমিতৃষা কিন্তু সম্পূর্ণই তার বিপরীত। বাস্তবে সৌমিতৃষা খুবই ডাকাবুকো এবং খুবই সাহসী। আর তিনি যে কোনও কিছুতেই ভয় পান না তা আরও একবার প্রমানিত হল এই ভিডিও থেকেই।

পিছিয়ে গেল মিঠাই
এই মুহূর্তে মিঠাইয়ের জন্য সময়টা একটু খারাপ যাচ্ছে। কারণ একটানা ৪৪ সপ্তাহ টিআরপি তালিকায় পয়লা নম্বরে থাকার পরেও গত দুই সপ্তাহ ধরে শীর্ষস্থান থেকে একটু নীচে নেমে গিয়েছে এই ধারাবাহিক। তবে দর্শকদের মন পেতে এবার পাহাড়ে পারী দিয়েছে মিঠাইয়ের গোটা পরিবার। দার্জিলিংয়ের মন ভোলানো পরিবেশে মিঠাই আর উচ্ছে বাবুর রোম্যান্টিক সময় দেখিয়ে বাজিমাৎ করতে চাইছেন শো মেকাররা। আর তার জন্যই পাহাড়ের কোলে চলে গিয়েছে সিরিয়ালের গোটা ইউনিট।

প্রশংসায় পঞ্চমুখ
তবে টিআরপি-র টেনশন যাই হোক না কেন, সবকিছু ভুলে এখন মিঠাইতে মজেছেন দর্শকরা। সৌমিতৃষার এই হর্স রাইডিং এর ভিডিও দেখে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন ফ্যানরা। কেউ লিখেছেন 'আপনি গ্রেট' আবার কেউ লিখেছেন 'এবার সত্যিই রানি লাগছে'।












Click it and Unblock the Notifications