বিয়ের খবর পেতেই উত্যক্ত শুরু প্রতিবেশীর, অভিনেত্রী বৈশালী ঠাক্করের মৃত্যুতে নয়া মোড়

ডিসেম্বরেই বিয়ে করার কথা ছিল প্রয়াত টেলি অভিনেত্রী বৈশালী ঠাক্করের। কিন্তু তার আগে রবিবারই ইন্দোরের বাড়ি থেকে উদ্ধার হয় ছোটপর্দার অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত দেহ। বাড়ি থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোটও। তার ঠিক একদিনের মাথায়, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, রাজ্য পুলিশ অভিনেত্রীর প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।

অভিনেত্রী বৈশালী ঠাক্করের মৃত্যুতে নয়া মোড়

৩০ বছর বয়সী অভিনেত্রী বৈশালীকে রবিবার ইন্দোরের সাইবাগ কলোনীতে তাঁর বাড়ির সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। সোমবার সাংবাদিকদের নরোত্তম মিশ্র বলেন, '‌এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারায় অভিনেত্রীর প্রতিবেশী রাহুল নভলানি ও তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার আ'‌ঘটনাস্থলে একটি পাঁচ পাতার সুইসাইড নোট মিলেছে যেখানে বৈশালী রাহুলের নাম উল্লেখ করে তাঁকে উত্যক্ত করার কথা বলেছেন।'‌ পুলিশকে বৈশালীর পরিবারও জানিয়েছেন যে রাহুল বৈশালীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁকে হেনস্থা করতে শুরু করে দেয়। অভিযুক্ত দম্পতিকে তাদের ইন্দোরের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তাঁরা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে। প্রসঙ্গত, অভিনেত্রী বৈশালী ঠাক্কর ও রাহুল নভলানির বাবা ব্যবসার পার্টনার। তাঁরা একে অপরকে বহুদিন ধরেই চেনেন। জানা গেছে, ওই দম্পতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা দায়ের করা হয়েছে।

বৈশালীর ঘনিষ্ঠ বন্ধু বিকাশ শেট্টি ও জাহ্নবী শেট্টি জানিয়েছেন যে ডিসেম্বরেই বিয়ে করার পরিকল্পনা ছিল বৈশালীর। যে কারণে তিনি দিওয়ালীর সময় বিয়ের কেনাকাটা করতে মুম্বইতে আসবেন বলেছিলেন। বাগদত্তা মিতেশকে বিয়ে করতেন বৈশালী। এমনকী বিয়ের কেনাকাটার পর তাঁর দুই বন্ধুকে পার্টিও দেবেন বলে মৃত্যুর আগেও জানিয়েছিলেন বৈশালী।

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক '‌ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়'‌-এ অভিনয় করেন বৈশালী ঠাক্কর। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল সঞ্জনা। ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত ওই ধারাবাহিকে অভিনয় করেন তিনি। শুধু তাই নয়, 'ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়'‌ ধারাবাহিকে সঞ্জনা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন বৈশালী। এছাড়াও, 'ইয়ে হ্যায় আশিকি', 'সসুরাল সিমর কা'র মতো ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। বৈশালী ঠাক্করকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে 'রক্ষা বন্ধন' ধারাবাহিকে। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নামে বিনোদন জগতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+