ফের খল চরিত্রে নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে

ফের খল চরিত্রে নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে

ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী অনন্যা বিশ্বাস। 'টাপুর টুপুর' ধারাবাহিকের ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন অনন্যা বিশ্বাস। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় একাধিক ধারাবাহিকে কাজ করছেন অনন্যা। সম্প্রতি তাঁর শেষ সিরিয়াল 'যমুনা ঢাকি'র শেষ এপিসোডের শুটিং শেষ হয়েছে। কিন্ত তারই মধ্যে আবার সুখবর চলে এল অনন্যা বিশ্বাসের ফ্যানেদের জন্য। কারণ তিনি আবার একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন।

শেষ হল যমুনা ঢাকি

শেষ হল যমুনা ঢাকি

শুটিং শেষ হয়ে গেলেও আনুষ্ঠানিক সম্প্রচার এখনও হয়নি জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি'র। এর মধ্যেই কলাকূশলীদের মধ্যে অনেকেরই নতুন সিরিয়ালের প্রস্তাব পেয়ে গিয়েছেন। একসময়ে টিআরপি তালিকায় প্রথম দিকেই নাম থেকেছে এই 'যমুনা ঢাকি' ধারাবাহিকের। কিন্তু টিআরপি রেটিংয়ের নিরিখে বিগত কয়েক মাস ধরে বেশ খারাপ থাকার কারণে এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই 'যমুনা ঢাকি ধারাবাহিকের 'তাথৈ' চরিত্রে অভিনয় করা অনন্যা বিশ্বাস নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়। তবে নায়িকার চরিত্রে নয়, আরও একবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

খল চরিত্রে অনন্যা বিশ্বাস

খল চরিত্রে অনন্যা বিশ্বাস

সূত্রের খবর, এই নতুন সিরিয়ালটিতে প্রধান ভূমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ। এবং তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে 'বরণ' খ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী পালকে। এর আগে ইন্দ্রাণীকে 'বরণ' ধারাবাহিকে তিথির চরিত্রে অভিনয় করতে দেখেছেন সকলে। সেই সঙ্গে রিজওয়ান শেষ অভিনয় করেছিলেন 'সাঁঝের বাতি' ধারাবাহিকে। এবার এই নতুন সিরিয়ালে রিজওয়ান ও ইন্দ্রাণীর জুটির পাশাপাশি খল ভূমিকায় দেখা যাবে অনন্যাকেও।

অনন্যা বিশ্বাসের সিরিয়াল গ্রাফ

অনন্যা বিশ্বাসের সিরিয়াল গ্রাফ


বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী অনন্যা বিশ্বাস। 'ভালোবাসা ডট কম' ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেন অনন্যা। 'টাপুর টুপুর' ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। বরণ ধারাবাহিকেও অনন্যার সঙ্গে ইন্দ্রানীকে একসঙ্গে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। এছাড়াও 'কে আপন কে পর', 'যমুনা ঢাকি'র মতো ধারাবাহিকে এর আগে অভিনয় করেছেন অনন্যা। তাঁর শেষ সিরিয়াল 'যমুনা ঢাকি'তে ধারাবাহিকে 'তাথৈ' চরিত্রেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু এই নতুন ধারাবাহিকে আরও একবার নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। এই ধারাবাহিক এখন দর্শকদের কতটা পছন্দ হয় সেটাই এখন দেখার।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+