জল না খেয়েই চার ঘন্টা লোকাল ট্রেনে যাতায়াত করলেন পার্নো মিত্র, কিন্তু কেন?
জল না খেয়েই চার ঘন্টা লোকাল ট্রেনে যাতায়াত করলেন পার্নো মিত্র, কিন্তু কেন?
বরাবরই অভিনয় দক্ষতায় সব দর্শকদের মন জয় করে এসেছেন অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর লাস্যময়তার পাশাপাশি একজন ভালো অভিনেত্রী হিসেবেও তাঁর যথেষ্ট নাম ডাক আছে। সেই সঙ্গে তিনি তাঁর প্রথম ধারাবাহিকেই এক বিধবার চরিত্রে অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর থেকে যতই দিন গিয়েছে পার্নোর ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়েছেন ফ্যানেরা। আর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তার জন্য নাকি তাঁকে ৪ ঘন্টা লোকাল ট্রেনে যাতায়াত করতে হবে! কিন্তু এর পিছনে কারণ টা কী? একটু জেনে নেওয়া যাক।
লোকাল ট্রেনে পার্নো
অভিনয়ে শ্যুটিংএর জন্য যাতায়াত মিলিয়ে টানা ৪ ঘন্টা লোকাল ট্রেনে সফর করতে চলেছেন পার্নো। আগামী ২৩শে মার্চ থেকে শুরু হতে চলেছে তাঁর এইরকম দিনচর্চা। কিন্তু এখানে গিয়েই চরম সংকটে পড়তে চলেছেন অভিনেত্রী। কারণ এখনও পর্যন্ত সব লোকাল ট্রেনে কোনও শৌচালয়ের ব্যবস্থা করা নেই। আর সেখানে এতক্ষণ ট্রেনে যাতায়াত করতে হবে। তখন যদি কোনও ভাবে দরকার হয় শৌচালয়ের, তাহলে কী হবে, সেই ভেবেই ঘুম উড়েছে পার্নোর। অবশ্য এই নিয়ে তিনি একটি উপায়ও বের করেছেন।
এক ফোঁটা জলও নয়!
লোকাল ট্রেন হোক কিংবা রাস্তাঘাট, সব জায়গাতেই মেয়েদের শৌচক্রিয়ার জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। ঘন্টার পর ঘণ্টা তাঁরা ট্রেনে বাসে যাতায়াত করেন প্রয়োজনে, তাই সেক্ষেত্রে তাঁদের কাছে দাঁতে দাঁত চেপে সব সহ্য করা ছাড়া আর কোনও রকম উপায় খোলা থাকে না। আর তাতে তাঁদের হাজার শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পার্নো ঠিক করেছেন ট্রেনে উঠলে তিনি এক ফোঁটাও জল খাবেননা।

সুলভ-শৌচালয় নৈব নৈব চ
জল না খেয়ে বাথরুম আটকে রাখলে তো মহা সমস্যা দেখা দিতে পারে শরীরে, সেক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় সুলভ শৌচালয় আছে। কিন্তু এ বিষয়ে পার্নোর মত, সুলভ শৌচালয়গুলি এতটাই বেশি খারাপ অবস্থায় থাকে যার ফলে সেখানে গিয়ে উল্টে নানা রকম রোগ বালাই হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর তাই সেক্ষেত্রে সুলভ শৌচালইয়গুলিতে না যাওয়াই ভালো বলে মনে করেন তিনি।

সমস্যা, সমাধান ও সুনেত্রা
এখন কথা হচ্ছে হঠাত পার্নোর মত একজন তারকা সুলভ শৌচালয় নিয়ে এত কথা বলছেন কেন। উত্তর হল পার্নোর পরবর্তী সিনেমা 'সুনেত্রা সুন্দরম' যার সংক্ষিপ্ত নাম হয় 'সু-সু'। আর মূলত রাস্তাঘাটে যে কোনও মহিলার এই চূড়ান্ত অসুবিধা নিয়েই হতে চলেছে এই ছবি। পার্নো জানাচ্ছেন, কলকাতার একাধিক জায়গায় মহিলারা কাজ বা ব্যবসার খাতিরে ছুটে বেড়ান। সেখানে তাঁদের এই শৌচালয়ের ব্যবস্থা থাকেনা বলে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হয়। এমনকি অধিকাংশ মহিলাই তাই রাস্তায় বেড়িয়ে জল খাননা পাছে বাথরুমের সমস্যা হয় তাই। আর এই সমস্যার সমাধান কীকরে হবে তা জানাতেই আসছে পার্নো মিত্রের আগামী ছবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications