এটা কি করল ভিহান! সিরিয়াল 'খুকুমণি' তে বড় টুইস্ট

'খুকুমণি' তে বড় টুইস্ট

সম্প্রসারণের শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে বাংলা ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। অন্য একটি বিনোদন চ্যানেলে টেলিকাস্ট হওয়া টপ টি আর পি শো 'মিঠাই' এর সঙ্গে জোরদার পাল্লা দিচ্ছে এই নতুন ধারাবাহিক। আর এবার দর্শকদের জন্য নয়া চমক নিয়ে আসছেন 'খুকুমণি'র নির্মাতারা।

টানটান মহাপর্ব

টানটান মহাপর্ব

নতুন সপ্তাহের শুরুতেই 'খুকুমণি হোম ডেলিভারি'র নতুন প্রোমো প্রকাশ্যে এনেছে চ্যানেল। সেখানে সিরিয়ালের নায়ক ভিহানকে বরের সাজে দেখা গিয়েছে। তবে সিরিয়ালের বিয়ে বলে কথা, সেখানে মহা টুইস্ট থাকবেনা তা আবার হয় নাকি!এই মেগা টুইস্টের ঝলক ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। বাকি গল্প জানা যাবে সিরিয়াল টেলিকাস্ট হলে।

ভিহানের কাণ্ড

সৎ মা, সৎ ভাই বোনেদের অত্যাচারে জর্জরিত ভিহান। সে চায় একটুখানি ভালোবাসা। আর এদিকে খাবার বানিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিলেও আসল জীবনে খুব নরম মনের খুকুমণি। তাই তার খাবারের সঙ্গে স্নেহ মায়া মমতা ফ্রি। খুকুমণি ভিহানকে ছেড়ে চলে যাবে এটা কোনও মতেই হতে দিতে চায়না সে। প্রোমোতে দেখা গিয়েছে সবার সামনে খুকুমণির মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে ভিহান, আর তা দেখে চমকে গিয়েছে পরিবারের সদস্যরা। এবার কী হবে সেটাই এখন দেখার।

কী বলছেন কলাকুশলীরা?

কী বলছেন কলাকুশলীরা?

খুকুমণির চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত। ইতিমধ্যেই তাঁর বলিষ্ঠ অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক থেকে নেতিজেন সবাই। আর গল্পের এই নতুন মোড় সবার আরও পছন্দ হবে বলে মনে করছেন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন রাহুল মজুমদার, দীপঙ্কর দে, সোমা দে, কাঞ্চনা মৈত্র সহ আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+