কথা রাখল খড়ি, ঋদ্ধিমান কি জবাব দেবে দ্যুতি-রাহুলের বিশ্বাসঘাতকতার?

কথা রাখল খড়ি, ঋদ্ধিমান কি জবাব দেবে দ্যুতি-রাহুলের বিশ্বাসঘাতকতার?

সন্ধ্যা হলেই এখন সকলের চোখ সুধু একজনকেই খোঁজে, আর তিনি হলেন খড়ি। ঋদ্ধিমান আর খড়ির বিয়ে নিয়ে দিন কয়েক আগেই তোলপাড় হয়েছে টেলিভিশন দুনিয়া। আর এবার গাঁটছড়া সিরিয়ালে আসতে চলেছে আরও বড় টুইস্ট। আসলে কয়েক সপ্তাহ ধরে দর্শকরা শুধুমাত্র ঋদ্ধি আর খড়ির মধ্যে তুমুল ঝামেলা দেখছিলেন। কিন্তু সেই গল্প থেকেও আরও বড় চমক দিতে চাইছেন শো মেকাররা। তবে কী সেই টুইস্ট, জেনে নেওয়া যাক।

খড়ির দ্বিরাগমন

খড়ির দ্বিরাগমন

ঋদ্ধিমান আর খড়ির বিয়ে যে হয়ে গিয়েছে তা এত দিনে একটু একটু করে মেনে নিচ্ছেন দুজনেই। কিন্তু তাও প্রায় সব বিষয়েই খড়িকে ভুল বোঝে ঋদ্ধি। কিন্তু বিয়ের পর খড়ি আর ঋদ্ধি বাড়িতে এসেছে দ্বিরাগমনের জন্য। আর সেখানেই ঋদ্ধির জন্য অপেক্ষা করে ছিল একটা বড় চমক। সেখাণে এসে দ্যুতির মুখোমুখি হয় ঋদ্ধিমান। আর দ্যুতিও নিজেকে বাঁচাতে খড়ির নামে ঋদ্ধির কাছে মিথ্যে কথা বলে। ঋদ্ধি তা কিছুটা বিশ্বাস করলেও দুজনকে চ্যালেঞ্জ করে খড়ি। সাত দিনের মধ্যে সে প্রমান করে দেবে যে দ্যুতির পালিয়ে যাওয়ার পিছনে আসলে সিংহ রায় বাড়ির কারও হাত আছে। খড়ি কি শেষ পর্যন্ত পারবে ঋদ্ধির কাছে নিজেকে নির্দোষ প্রমান করতে? তাই নিয়েই সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা।

শিবরাত্রিতে পর্দাফাঁস

শিবরাত্রিতে পর্দাফাঁস

এরই মধ্যে সামনে এসেছে গাঁটছড়া সিরিয়ালের নয়া প্রোমো। যেখানে দেখা যাচ্ছে মহা শিবরাত্রি স্পেশাল পর্ব। ঋদ্ধিকে নিয়ে জোর করে শিব মন্দিরে এসেছে খড়ি। আর সেখানেই আবার খড়ির সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে ঋদ্ধিমান। সে জিজ্ঞেস করছে খড়ি তাকে সেখানে কেনো এনেছে। তখন খড়িকে বলতে শোনা যাচ্ছে, আজ এখানেই সে প্রমান করে দেবে যে দ্যুতির বিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার পিছনে আসল কারণ কী। আর ঠিক সেই সময় দেখা যায় মন্দিরের বাইরে দ্যুতি রাহুলকে জড়িয়ে ধরে বলে সে তার জন্য শিবরাত্রির ব্রত রেখেছে। রাহুল দ্যুতিকে বিয়ে করবে তো? সেই দৃশ্য দেখে রাহুলের নাম ধরে চেঁচিয়ে ওঠে ঋদ্ধি। এর পর কী হবে? তাই নিয়েই এখন দর্শকদের মধ্যে মহা উৎসাহ।

 লক্ষ্মীমন্ত সোলাঙ্কি

লক্ষ্মীমন্ত সোলাঙ্কি

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের লক্ষ্মীমন্ত যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে সোলাঙ্কি রায়। যে প্রজেক্টই হাতে নিচ্ছেন সেটাই হিট। সম্প্রতি যিশু সেনগুপ্তের সঙ্গে বাবা বেবি ও ছবিতে অভিনয় করেছেন সোলাঙ্কি। সেখানে ছিলেন ঋদ্ধি, অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ও। ফিল্ম রীতিমত সুপারহিট। আর এবার গাঁটছড়া সিরিয়ালেও লক্ষ্মীলাভ হচ্ছে সোলাঙ্কি আর গৌরবের দৌলতে। সেখানে জমে উঠেছে ঋদ্ধি আর খড়ির জোরদার টক্কর। আর এই টক্কর যে শুধু সিরিয়ালের অন্দরে তাই নয়, বরং বাইরেও। এই নিয়ে পর পর দুইবার টিআরপি তালিকায় সেরার সেরা হল সিরিয়াল গাঁটছড়া। খড়ি হারিয়ে দিয়েছে টানা ৪৪ সপ্তাহ টপার থাকা মিঠাইকেও।

কী বলছেন দর্শকরা?

সিরিয়াল গাঁটছড়া তে এতদিন দর্শকরা মনে প্রাণে চাইছিলেন যাতে ঋদ্ধি আর খড়ির মধ্যে সব সম্পর্ক ঠিক হয়ে যায়। সব ভুল বোঝাবুঝি যাতে শেষ করে এক সঙ্গে সংসার করতে শুরু করে এই মুহূর্তে টেলি জগতের অন্যতম হিট জুটি। আর এই লেটেস্ট প্রোমো সামনে আসতেই এক কথায় আশায় বুক বাঁধছেন দর্শকরা। তবে কি রাহুল আর দ্যুতির আসল বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে খড়িকে সরি বলবে ঋদ্ধি? সেই আশাই করছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+