উত্তপ্ত বিগ বস ওটিটির ঘর, তুচ্ছ বিষয়কে নিয়ে ঝামেলা জিশান ও অক্ষরার মধ্যে, চর্চা নেট দুনিয়ায়

জনপ্রিয় বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস ওটিটি যত দিন যাচ্ছে এগোচ্ছে ততই যেন আরও মজাদার হয়ে উঠছে। এই শোতে যেখানে নতুন সম্পর্কের সূচনা হচ্ছে অন্যদিকে বেশ কিছু সম্পর্ক ভাঙতেও দেখা গিয়েছে। সম্প্রতি এই বিগ বস ওটিটির একটি নতুন ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে বাড়ির নতুন বস ম্যান জিশান খানের সঙ্গে ভোপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের তিক্ত বচসা হয়। যেটা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

বিগ বসে ঝামেলা জিশান ও অক্ষরার মধ্যে


ভিডিওতে দেখা গিয়েছে, অক্ষরা সিং–এর সঙ্গে ঘরের নতুন বস ম্যান জিশান খানের সঙ্গে তুমুল বচসার সৃষ্টি হয়েছে। আসলে অক্ষরাকে জিশান একটি কাজের জন্য নির্দেশ দেন। অন্যদিকে অক্ষরার কানেকশন প্রতীক তাঁর সমর্থন নিয়ে হঠাৎই বলতে শুরু করে দেন। জিশান অক্ষরাকে তাঁর পোশাকের বাস্কেট গুছিয়ে রাখতে বলেন। আর এই বিষয় নিয়েই অক্ষরা জিশানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অক্ষরা কে বলতে শোনা যায়, '‌মেয়েদের সঙ্গে কথা বলার আদব শেখ, আমার বাবা হওয়ার চেষ্টা করিস না।’‌

এরপর দিব্যা তাঁর কানেকশন জিশানের পক্ষ নেন এবং প্রতীক সহেজপাল অক্ষরার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলে ঝগড়া আরও মারাত্মক রূপ নেয়। প্রসঙ্গত, এর আগেও অক্ষরার সঙ্গে তীব্র ঝগড়া হয়েছিল এর আগের লেডি বস শমিতা শেট্টির সঙ্গেও। তর্কের সময় অক্ষরা শমিতার বয়স নিয়েও কটাক্ষ করেছিলেন এবং নিজের মায়ের সঙ্গে শমিতার বয়সের তুলনা করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচুর চর্চা হয়। এবারও তার ব্যতিক্রম হল না। অনেক নেটিজেনই অক্ষরার সমর্থন নিয়ে প্রতীক সহেজপালকে দোষারোপ করেছেন। আবার অনেকে অক্ষরা সিং–এর নিন্দা করে জানিয়েছেন যে তিনি ঠিক কাজ করছেন না।

বিগ বসের বাড়ি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন উরফি জাভেদ। তবে বিগ বসের বাইরে আসার পরই তিনি তাঁর এভিকশনের দায় জিশান খানের ওপর চাপিয়েছেন যিনি দিব্যাকে ইমিউনিটি দেন, যার ফলে উরফি নমিনেটেড হয়ে যান। অন্যদিকে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে উরফিকে বলতে শোনা গিয়েছে যে বিগ বসের বাড়িতে ক্যামেরার সামনে সেক্সও হয়েছে। তবে তা কোনও প্রতিযোগীদের মধ্যে নয় বরং দুটো বাঁদরের মধ্যে। গত ৮ অগাস্ট থেকে বিগ বস ওটিটি শুরু হয়ে গিয়েছে। দু’‌সপ্তাহের মধ্যেই বাড়ির ভেতরের আবহাওয়া বেশ উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। আবার আসছে সানডে কা ওয়ার, এদিন কোন সদস্য বাড়ি ছাড়া হতে চলেছেন সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+