টিআরপি তালিকায় লাগাতার তলানিতে, বন্ধ হচ্ছে দুই জনপ্রিয় ধারাবাহিক

বন্ধ হচ্ছে দুই ধারাবাহিক

প্রতি সপ্তাহে অপেক্ষা থাকে কোন্ ধারাবাহিক কাকে টেক্কা দিল। কে দখল করল শীর্ষস্থান? কে নেমে এল অনেকটাই? দর্শকদের কাছে পছন্দের হয়ে থাকতে সব মেগা ধারাবাহিক চেষ্টা করে। কিন্তু দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয় কয়েকটি ধারাবাহিক। সম্প্রতি বাংলার প্রথম সারির টেলিভিশন চ্যানেলের বেশ কিছু সিরিয়াল টিআরপি তালিকায় অনেকটাই নেমে গিয়েছে। তাই সেগুলি শেষ করে নতুন ধারাবাহিক আনার পথে হাঁটতে চলেছেন চ্যানেল কর্তৃপক্ষ।


টিআরপি তালিকায় তলানিতে

টিআরপি তালিকায় তলানিতে

জানা গিয়েছে,'অপরাজিত অপু' র পর হতে চলেছে যমুনা ঢাকি ও কড়ি খেলা ধারাবাহিক দুটি। জি বাংলায় নতুন দুটি ধারাবাহিক আসতে চলেছে। আর এটা জানার কথা, নতুনের জন্য সর্বদা জায়গা করে দিতে হয় পুরোনদের। তাই টিআরপি তালিকায় সব থেকে নিচের দিকে থাকা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথাই শোনা যাচ্ছে টলিপাড়ায়।

আসছে নতুন ধারাবাহিক

আসছে নতুন ধারাবাহিক

অপরাজিতা অপু ধারাবাহিকটি টানা অনেকদিন টিআরপি তালিকায় তৃতীয় স্থানে ছিল। কিন্ত লাগাতার টিআরপি তালিকায় তলানিতে চলে আসা এই সিরিয়াল সম্প্রতি বন্ধ হয়ে গেল। সেই জায়গায় বাংলার এই প্রথম সারির বিনোদন চ্যানেলে একাধিক নতুন নতুন ধারাবাহিক এসেছে। তার সঙ্গে ঠিক তাল মিলাতে পারছে যমুনা ঢাকি ও কড়ি খেলা এই দুটি সিরিয়ালও। যমুনা ঢাকি একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল। কিন্তু বর্তমানে তার টিআরপি অনেকটাই কমে গেছে। স্টুডিও পাড়ায় জল্পনা শুরু হয়েছে, যে দুটি নতুন ধারাবাহিক আসছে, জানা গিয়েছে তারমধ্যে একটি নাকি নিসপাল সিং রানের প্রোডাকশন হাউজ সুরিন্দর ফিল্মস-এর।

শেষ হচ্ছে 'যমুনা ঢাকি'

শেষ হচ্ছে 'যমুনা ঢাকি'

কিছুদিন আগেই ৬০০ পর্ব অতিক্রম করেছে যমুনা ঢাকি। একসময় জনপ্রিয় হলেও, বর্তমানে টানা খারাপ ফল দিচ্ছে ধারাবাহিকটি। তাই এই ধারাবাহিকের জায়গায় নতুন ধারাবাহিক আসবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যমুনা ঢাকির মতই টিআরপি তালিকায় তলানিতে রয়েছে জি বাংলার আরো একটি ধারাবাহিক কড়ি খেলা। সেই কারণে এই ধারাবাহিকটি ও বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

 'কড়ি খেলা'র ভাগ্য

'কড়ি খেলা'র ভাগ্য

টলিপাড়া থেকেই নতুন কোনো ধারাবাহিক আসলে কোন ধারাবাহিক বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। সূত্র মারফত খবর, আগামী মাসের শেষে বা মে মাসের শুরুতে শেষ হতে পারে যমুনা ঢাকি। পাশাপাশি সিরিয়াল 'কড়ি খেলা'ও আর বেশিদিন এগিয়ে নিয়ে যেতে চাইছে না জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু শেষ হওয়ার আগে ধারাবাহিকটির সময় পরিবর্তন ঘটতে পারে বলেও সূত্রের খবর। তবে এই দুই সিরিয়ালের বদলে আবার কোন কোন ধারাবাহিক শুরু হয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+