প্রজাতন্ত্র দিবসের দিন আইনি মতে বিয়ে সারলেন টেলি পাড়ার এই জনপ্রিয় জুটি

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরি ও অভিনেতা সুদীপ সরকার আইনি মতে বিয়ে সারলেন

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই শুভকাজটি সেরে ফেললেল টেলিভিশনের এই জুটি। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরি ও অভিনেতা সুদীপ সরকার আইনি মতে বিয়ে সারলেন বুধবার। যদিও কিছু মাস আগেই বিয়ের খবরে শিলমোহর দিয়েছিলেন এই জুটি।


প্রজাতন্ত্র দিবসের দিন বিয়ে করলেন

প্রজাতন্ত্র দিবসের দিন বিয়ে করলেন

বুধবার কাছের বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ কিছু সদস্যদের নিয়ে আইনি বিয়ে করলেন অনিন্দিতা-সুদীপ। তবে আইনি বিয়ে হলেও মালাবদল ও সিঁদুরদানও করেছেন টেলিপাড়ার এই যুগল। তাঁদের এই শুভকাজের সাক্ষী থেকেছেন মানালি। তিনি দু'‌জনেরই খুব কাছের বন্ধু। সুদীপ ও অনিন্দিতার প্রেম কাহিনী খুব বেশি দিনের নয়। তাঁদের দু'‌জনের সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই বোঝা যাবে তাঁদের প্রেমের মুহূর্তের মিষ্টি মধুর ছবিতে ভর্তি গ্যালারি। অনিন্দিতা বর্তমানে 'ধুলোকণা' ধারাবাহিকে ফুলঝুরির মেজো মামী মানে তান আর চড়ুইয়ের মা চান্দ্রেয়ীর ভূমিকায় অভিনয় করছেন। আর ফুলঝুরির ভূমিকায় রয়েছেন স্বয়ং মানালি দে।

সিঁদুরদানের ভিডিও শেয়ার

রিল লাইফে বহুবার ছাদনাতলায় গেলেও বাস্তবে বিয়ের মুহূর্টতা সকলের কাছেই বিশেষ। বিশেষ করে সিঁদুরদানের মুহূর্ত। অনিন্দিতাকে সিঁদুর পরাতে গিয়ে মজা করতে ছাড়লেন না সুদীপ। উলটো দিক থেকে ভেসে এল, 'রোল ক্যামেরা, অ্যাকশন'-এর মতো শব্দ। মানালিকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা গেল, 'একটু দেখি'। সিঁথিতে রাঙানো চওড়া সিঁদুর, বউয়ের সাজে অনিন্দিতাকে যে একেবারে অনষরকম লাগছে তা আর বলার অপেক্ষা রাখে না। মানালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি ও সিঁদুরদানের ভিডিও শেয়ার করেছেন। মানালির এই পোস্টেই শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী, প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়, ঊষসী রায় সহ টেলি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

বর–বউয়ের বিয়ের সাজ কেমন ছিল

বিয়ের দিন একেবারে বাঙালি সাজে সেজেছিলেন অনিন্দিতা। লাল রঙের বেনারসি, সঙ্গে সাদা রঙের মানানসই ব্লাউজ। সঙ্গে ছিল সোনার গয়না। খোপা করে বাঁধা চুল ও তাতে সাদা ফুলের মালা জড়ানো। মুখে নতুন বউয়ের চেনা লালিমা। সুদীপও সেজেছিলেন বউয়ের সঙ্গে রঙ মিলিয়ে। অফ-হোয়াইট পাঞ্জাবির সঙ্গে বেনারসির রঙ মিলিয়ে জহর কোট।

 সুদীপ–অনিন্দিতার কর্মক্ষেত্র

সুদীপ–অনিন্দিতার কর্মক্ষেত্র

এদিনই জি ফাইভে মুক্তি পাচ্ছে সুদীপ অভিনীত '‌মুক্তি'‌। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে জি ফাইভের এই সিরিজে অন্যতম চরিত্রে রয়েছেন সুদীপ। আর এদিনই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। 'চ্যাম্পিয়ন', 'তুমি আসবে বলে', 'কুসুমদোলা', 'কে আপন কে পর'-সহ একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সুদীপ। অন্যদিকে 'ধুলোকণা'র আগে 'পটলকুমার গানওয়ালা', 'ভুতু', 'কে আপন কে পর', 'করুণাময়ী রাণী রাসমণি', 'দেশের মাটি' মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনিন্দিতা। পরিচিত বহু বছরের হলেও মাত্র পাঁচ মাসের প্রেম সুদীপ-অনিন্দিতার, দেরি না করে চটজলদি বিয়েটা সেরে ফেললেন দুজনে।

ছবি সৌজন্য অনিন্দিতার ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+