Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিছকই আত্মহত্যা?‌ নাকি অন্য রহস্য, পল্লবীর মৃত্যু মনে করিয়ে দিল ‘‌বালিকা বধূ’‌ খ্যাত প্রত্যুষার কথা

নিছকই আত্মহত্যা?‌ নাকি অন্য রহস্য, পল্লবীর মৃত্যু মনে করিয়ে দিল ‘‌বালিকা বধূ’‌ খ্যাত প্রত্যুষার কথা

সম্পর্কের টানাপোড়েন, হতাশা, মানসিক অবসাদ আর তারপরই নিজের জীবন শেষ করে দেওয়া। বাংলা টেলিভিশনের উঠতি নায়িকা পল্লবী দে–এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার তাঁর গড়ফার আবাসন থেকে। গড়ফা থানার পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেছেন, ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই ইঙ্গিত। পল্লবী দে–এর এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় '‌বালিকা বধূ’‌ খ্যাত আর এক বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে।

পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার

পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার

রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় '‌আমি সিরাজের বেগম'‌ খ্যাত পল্লবী দে-এর ঝুলন্ত দেহ। তাঁর গলায় বিছানার চাদর জড়ানো ছিল। দরজা ভেঙে ঢুকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান বলে দাবি করেন পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। তারপর পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এরই মধ্যে নিজেদের হেফাজতে সাগ্নিককে নেয় গড়ফা থানার পুলিশ, তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়।

মৃত্যুর আগের রাতে ইনস্টায় স্টোরি

মৃত্যুর আগের রাতে ইনস্টায় স্টোরি

পল্লবী দে-এর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। শনিবার রাতে যে মেয়ে বৃষ্টির সন্ধ্যা উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে মোমো খেয়েছেন, প্রেমিক সাগ্নিকের সঙ্গে সময় কাটিয়েছেন, রবিবার সেই মেয়ে কিনা আত্মহত্যা করে বসল?‌ পুলিশের জিজ্ঞাসার মুখে সাগ্নিক অবশ্য জানিয়েছেন যে শনিবার রাত থেকেই তাঁর সঙ্গে ঝগড়া হয় পল্লবীর, যা রবিবার সকাল পর্যন্ত চলে। এরপরই কিছুক্ষণের জন্য বাইরে বের হন সাগ্নিক, বাড়িতে ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। হাওড়ার রামরাজাতলার মেয়ে পল্লবী ওরফে মিষ্টু কাজের সূত্রেই কলকাতায় থাকতেন। গড়ফায় ফ্ল্যাট নিয়ে প্রেমিক সাগ্নিকের সঙ্গে লিভ-ইন করতেন। গত বছর পল্লবীর জন্মদিনে রীতিমতো সারপ্রাইজ প্রপ্রোজ করেন সাগ্নিক। আংটি বদলও হয় দু'‌জনের। পল্লবীও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর ও সাগ্নিকের ছবি শেয়ার করতেন। সবকিছু যখন ভালোর দিকেই ছিল তবে এমন কি হল যার কারণে এই আত্মহত্যার রাস্তা বেছে নিলেন পল্লবী?‌

 দেড় বছর ধরে লিভ–ইনে থাকতেন পল্লবী ও সাগ্নিক

দেড় বছর ধরে লিভ–ইনে থাকতেন পল্লবী ও সাগ্নিক

পরিবার ও ইন্ডাস্ট্রিতে যাঁরা পল্লবীকে চেনেন তাঁরা জানিয়েছেন, খুব জেদি প্রকৃতির মেয়ে ছিলেন পল্লবী আর রেগে গেলে মাথার ঠিক থাকত না। কাজকে খুবই ভালোবাসতেন। তবে সাগ্নিককে নিয়ে পল্লবী তাঁর ছোট একটি পৃথিবী সাজিয়েছিলেন গড়ফার ফ্ল্যাটে। না, আগে তাঁরা একসঙ্গে থাকতেন না। কাজের চাপে একে-অপরকে সময় দিতে না পারার কারণেই লিভ-ইন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পল্লবীর মৃত্যুর পর তাঁর পরিবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সাগ্নিকের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রীর পরিবার বলেছে, '‌পল্লবী আত্মহত্যা করতে পারেনা। যদি আত্মহত্যা করেও থাকে তাহলে তা করতে বাধ্য করা হয়েছে। আসল দোষীর শাস্তি চাই।'‌ পরিবারের আরও দাবি সাগ্নিকের আগে থেকেই অন্য একটি মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করা ছিল। এমনকি, পল্লবীর অনুপস্থিতিতে ওই মহিলা সাগ্নিকের ফ্ল্যাটে আসত বলেও পরিবারের দাবি। সেটা পল্লবী জানত না। তবে কি সেই নিয়েই পল্লবী-সাগ্নিকের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং তার পরিণতিতে পল্লবীর আত্মহত্যা?‌

 পল্লবীর বন্ধু সায়কের প্রতিক্রিয়া

পল্লবীর বন্ধু সায়কের প্রতিক্রিয়া

পল্লবীর বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তী জানান, দিন দুয়েক আগে সমস্যা দেখা গিয়েছিল অভিনেত্রী এবং সাগ্নিকের মধ্যে। এর পর মিটমাটও হয়ে যায়। একসঙ্গে নাকি নৈশভোজেও গিয়েছিলেন তাঁরা। পল্লবীর ফ্ল্যাটের কেয়ারটেকার জানান, শনিবার রাতে সাগ্নিকের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন অভিনেত্রী। প্রায় দেড়বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই গড়ফার ফ্ল্যাটে থাকতেন সাগ্নিক ও পল্লবী। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর সাগ্নিককে ছেড়ে দেয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন সম্পর্কের টানাপোড়েন ও হতাশার ফলেই নিজের জীবন শেষ করে দেন পল্লবী।

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা

পল্লবী দে-এর মৃত্যু মনে করিয়ে দিচ্ছে ২০১৬ সালে হওয়া বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার কথা। মাত্র ২৪ বছর বয়সে জীবনে ইতি টেনেছিলেন 'বালিকা বধূ'। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় রাজত্ব করা, অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় তাঁর মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট-এ আত্মহত্যা করেন ২০১৬ সালে। যদিও তাঁর মা-বাবা এখনও পর্যন্ত এই মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যাই মনে করেন এবং তাঁদের অভিযোগের তির প্রত্যুষার তৎকালীন প্রেমিক অভিনেতা রাহুল রাজ সিং-এর দিকে। আজও তাঁরা তাঁদের একমাত্র মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের জন্য কেস লড়ছেন। পল্লবীর মতো প্রত্যুষাও রাহুলের সঙ্গে লিভ-ইন করতেন এবং খুব শীঘ্রই বিয়েও করবেন ভেবেছিলেন। কিন্তু রাহুলের সঙ্গে তাঁরও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, রীতিমতো হতাশা ও অবসাদে ভুগে প্রত্যুষাও নিজের জীবন শেষ করে দেন।

পল্লবীর কেরিয়ার

পল্লবীর কেরিয়ার

'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। তার আগে 'রেশম ঝাঁপি' ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে 'মন মানে না' নামে আর একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। এছাড়া '‌কুঞ্জছায়া'‌ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+