আবারও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ফিরছেন মিশমি!

আবারও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ফিরছেন মিশমি!

কিছুদিন আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’ থেকে বিদায় নিয়েছিলেন মিশমি দাস ওরফে রিনি। শোনা যাচ্ছে তিনি নাকি আবারও এই ধারাবাহিকে ফিরছেন! রিনিকে বেশ ভিলেনের চরিত্রে বেশ ভালোই লাগে। তাঁকে বিশেষভাবে পছন্দ করে থাকেন অনুগামীরা। সত্যিই কি তিনি ফিরছেন?

আবারও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ফিরছেন মিশমি!


জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস দাদাগিরিতে এসে জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। হঠাৎ করেই তিনি সরে দাঁড়িয়ে ছিলেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'এই পথ যদি না শেষ হয়’ থেকে।

সে সময় তিনি জানিয়েছিলেন, তিনি বড্ড ক্লান্ত, এবার তিনি একটু বিশ্রাম নিতে চান, সেই সঙ্গে দিতে চান নিজেকে সময় দিতে। তাঁর অভিনয় থেকে সরে যাওয়ায় অনেক অনুগামীরা কিন্তু অবাক হয়েছিলেন। এবার মিশমির ঘুরতে যাওয়াটার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। যা হটকেকের মতো ভাইরাল হয়েছে। ছবিতে কখনও কখনও তাকে দেখা গেছে শরীরচর্চা করতে, আবার কখনও দেখা কাছে বিচের ধারে বিকিনি পরা লুকে। মিশমি বলেন, মানসিক শান্তি অনেকটাই কেটেছে। অনেকটাই সুস্থ তিনি। তিনি আবারও কাজে ফিরবেন। যদি তাঁকে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে আবার ডাকে তিনি অবশ্যই যাবেন। তিনি আরও বলেন, তিনি যদি বিয়ে করেন তাহলে তিনি সকলে জানিয়ে মহা ধুমধাম করে করবেন। অনুগামীদের প্রশ্ন তিনি কবে বিয়ে করবেন?

নেটিজেনরা ভাবছেন তিনি হয়তো অভিনয় থেকে বিদায় নিয়েছেন এটাই কি ঠিক? কেন মিশমি এই ধারাবাহিক থেকে বিরতি নিলেন তা তিনি নিজেই জানালেন। সেটা কিন্তু তিনি দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর সামনে দাদাগীরির মঞ্চে উপস্থিত হয়ে জানিয়েছেন।

কিছুদিন আগে দাদাগীরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জি বাংলার বিখ্যাত ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়ের সদস্যরা। সেখানেই রিনিকে বলতে শোনা গেছে যে এটাই ক্যামেরার সামনে তার শেষ আশা, কিন্তু কেন? যা শুনে অবাক হয়েছেন দাদাও! কি এমন বললেন তিনি? তিনি জানান লকডাউনে তিনি সব থেকে ভালো বুঝতে পেরেছেন কাজের আসল গুরুত্বটা ঠিক কি? কাজ না থাকলে নিজেকে খুব একা বলে মনে হয়, জীবনে তৈরি হয় একটা শুন্যতা ফাঁকা স্থান তিনি এটাও মনে করেন কাজ একমাত্র সময় কাটাবার ভালো জিনিস। নিজের জন্য নিজে বাঁচতে হলে কাজের খুব দরকার। তাই তিনি অভিনয় জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন। অদূর ভবিষ্যতে হয়তো তিনি আবারও অভিনয়ে ফিরতে পারেন যদিও তিনি বিষয়টি আশ্বাস দিয়ে বলেন নি।

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের আফটার পার্টিতে এই পথ যদি না শেষ হয় টিমের সঙ্গে দেখা গিয়েছে মিশিমিকে। অনুগামীরা মনে করছেন, আবারও এই ধারাবাহিকে ফিরছেন মিশমি, এটা কি সত্যি? সেটাই দেখার অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+