দ্বিতীয় বার বিয়ে করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

দ্বিতীয় বার বিয়ে করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়

আবার নাকি বিয়ের পিঁড়ির বসছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। অভিনেত্রীর কপাল জুড়ে চন্দনের নকশা, মাথায় টিকলি, পরনে বেনারসী শাড়ি। ছাদনাতলায় এসে অনবরত ভিডিও তুলে চলেছেন কনীনিকা। একেবারে নতুন বউয়ের মতোই লজ্জায় রাঙা হয়ে গিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে কনীনিকা তো বিবাহিত, একটা ছোট্ট ফুটফুটে মেয়েও রয়েছে। তবে কি তিনি দ্বিতীয় বিয়ে করছেন?

বিয়ে করছেন কনীনিকা?‌

নেটিজেনদের মধ্যে এ ধরনের বিভ্রান্তির যাতে সৃষ্টি না হয় তার আগেই পুরো ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া যাক। আসলে এটা বাস্তব জীবনের নয়, বরং রিল-লাইফের বিয়ে। তিনি মোটেও দ্বিতীয় বিয়ে করছেন না। কনীনিকার নতুন ধারাবাহিক '‌আয় তবে সহচরী'‌র একটি দৃশ্যে তাঁকে বিয়ের সাজে দেখা গিয়েছে। শুটিংয়ের সময় ইনস্টাগ্রামে ভিডিও করেন কনীনিকা আর সেই ভিডিও পোস্ট করেছেন। ‌এই ধারাবাহিকে কনীনিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

আয় তবে সহচরী শুটিং

আয় তবে সহচরী শুটিং

সোমবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক '‌আয় তবে সহচরী'‌। ধারাবাহিকের প্রথম পর্ব থেকেই কনীনিকা ওরফে সহচরী সেনগুপ্ত সকলের মন জয় করে নিয়েছে। বহু বছর পর কনীনিকা আবার ছোট পর্দায় কাজ করছেন। এই ধারাবাহিকের গল্প এক মাঝ বয়সী গৃহবধূকে নিয়ে। যার নাম সহচরী সেনগুপ্ত। সহচরী সংসারের ফাঁদে পড়ে নিজের স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে বসেছেন তবে এবার সেই স্বপ্ন ফের দেখতে শুরু করেছে সহচরী। ফের কলেজে ভরতি হবে সে। শুরু করবে তাঁর জীবনের নতুন অধ্যায়। শুধু এই ভিডিওই নয়, কনীনিকা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আরও একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে, শুটিংয়ের ফাঁকে বাজার করছেন কনীনিকা। দরদাম করে টমোটো, নারকেল কিনছেন, পাক্কা গিন্নির মতো।

 কনীনিকা অভিনয় শেখাচ্ছেন

কনীনিকা অভিনয় শেখাচ্ছেন

সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ কনীনিকা। করোনা ভাইরাস মহামারির সময় তিনি অনেক ছোট ছোট ভিডিও তৈরি করেছিলেন। এছাড়াও তিনি এখন অনলাইনে ছোটদের অভিনয়ের ক্লাসও করাচ্ছেন। বেশ কয়েক বছর নিজেকে টেলিভিশন জগত থেকে দূরে রেখেছিলেন কনীনিকা। কিন্তু '‌আয় তবে সহচরী'‌ ধারাবাহিকের মাধ্যমে আবারও তাঁর অভিনয় দক্ষতা সকলের সামনে উঠে আসবে।

কনীনিকার টেলিভিশনে পা

কনীনিকার টেলিভিশনে পা

'‌এক আকাশের নীচে'‌ ধারাবাহিকের মধ্য দিয়ে এই ছোট পর্দার জগতে পা রেখেছিলেন কনীনিকা, তারপর তিনি ধীরে ধীরে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। এখন তিনি তাঁর ছোট্ট মেয়ের সঙ্গেই অবসর সময় কাটান।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+