Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছুরি দিয়ে নিজেকে আহত করার চেষ্টা, বিগ বস বাড়ি ছাড়তে বললেন আফসানা খানকে

বিগ বস বাড়ি ছাড়তে বললেন আফসানা খানকে

বিগ বসে বৃহস্পতিবারের পর্ব দর্শকদের দারুণভাবে হতচকিত করেছে। বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের চমক লাগার মতো ঘটনার সৃষ্টি হয়েছে। আফসানা খান তাঁর বন্ধু উমর রিয়াজ, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের কাছ থেকে প্রতারিত হওয়ার পর নিজের নিরাশা দূর করার চেষ্টা করেন বাড়ির অন্য সদস্য ও নিজের ওপর থেকে।

ছুরি দিয়ে নিজেকে আহত করার চেষ্টা, বিগ বস বাড়ি ছাড়তে বললেন আফসানা খানকে


ভিআইপি অ্যাক্সেস রুমের টাস্ক থেকে বেরিয়ে যাওয়ার পর আফসানা খান রাজীব আদাতিয়ার ওপর ক্ষেপে যান। আফসানা খান অভিযোগ করেন যে রাজীব আফসানাকে অনুসরণ করে ওয়াশরুমে যান এবং আফসানাকে আপত্তিজনকভাবে ছোঁয়ার চেষ্টা করেন। আফসানা এরপর রাজীব আদাতিয়ার প্রতি কিছু বাজে ভাষা প্রয়োগ করেন, যা দর্শকদের শোনানো হয় না। আফসানাকে বারংবার বোঝানোর চেষ্টা করতে থাকেন জয় ভানুশালী, প্রতীক সহেজপাল কিন্তু তিনি কারোর কথা না শুনে অনবরত রাজীব আদাতিয়াকে খারাপ কথা বলতে শুরু করে দেন।

রাজীব আদাতিয়া অনবরত আফসানাকে জিজ্ঞাসা করতে থাকেন যে তিনি কি কখনও তাঁকে ছুঁয়েছেন। জয় এরপর আফসানাকে বোঝানোর চেষ্টা করেন যে তাঁর এ ধরনের বিবৃতি রাজীবের ভাবমূর্তিকে খারাপ করে দিতে পারে।

আফসানা এরপর শমিতা শেট্টিকে কাঠগড়ায় তুলে জানান যে আফসানার বিরুদ্ধে শমিতা তাঁর ভাই রাজীবকে ব্যবহার করেছেন। এরপরই শমিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আফসানাকে '‌পাগল’‌ বলেন এবং তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলেও জানান। শমিতার এ ধরনের মন্তব্যের পর আফসানা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং শমিতা কেন তাঁকে এ ধরনের কথা বলল তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। আফসানা এরপর বিগ বসের সম্পত্তি নষ্ট করতে শুরু করেন, তাঁর জলের বোতল, চেয়ার ছুঁড়তে থাকেন এবং ছুরি নিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন। জয় ও উমর রীতিমতো ভয় পেয়ে আফসানাকে আটকাতে ছুটে আসেন। এরপর আফসানা বিগ বসকে তাঁকে কনফেশন রুমে ডাকার জন্য বলেন, যেখানে আফসানা জানিয়ে দেন যে বিগ বসের বাড়িতে নয় তিনি থাকবেন আর নয় শমিতা। শমিতা শেট্টিও বিগ বসকে জানিয়ে দেন যে আফসানা খানের থেকে অশ্রদ্ধা ও হেনস্থা হোয়ার চেয়ে বাড়ি ছেড়ে দেওয়া ভালো। ছুরির ঘটনার পর বিগ বস আফসানাকে কনফেশন রুমে ডাকেন এবং কনফেশন রুমে আফসানার চিকিৎসা করতে আসা চিকিৎসকের সঙ্গে তাঁকে বাড়ি ছেড়ে আসতে বলেন। কিন্তু আফসানা বাড়ি ছাড়তে চান না। এরপর বিগ বসের পক্ষ থেকে তাঁকে নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়। কিন্তু আফসানা বাড়ি ছাড়তে রাজি হন না এবং তাঁকে যেন কেউ না ছোঁয় তিনি সতর্ক করেন। আফসানা জানান যে তিনি একা বাড়ি ছাড়বেন না রাজীবকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে যাবেন।

গোটা পর্ব জুড়ে চলা লড়াইতে আফসানা দাবি করেন যে তিনি বাইরে গিয়ে রাজীব আদাতিয়ার বিরুদ্ধে মামলা করবেন। এটা শোনার পর শমিতা বলেন, '‌তুই কেস ফাইল করতে চাইলে কর।’‌ কিন্তু এই লড়াইয়ের ফলেই বিগ বস আফসানা খানের এভিকশন ঘোষণা করেন। রাজীব এরপর নিজের চোখের জল আটকাতে না পেরে বলেন, '‌আফসানা মনের দিক থেকে ভালো ছিলেন।’ শমিতা ও নেহা বাসিন রাজীবকে বোঝান যে আফসানার মানসিক সহায়তা প্রয়োজন, তাই তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা হবে। ‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+