Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TRP: ফের সেরার সেরা 'মিঠাই' ! উর্ধ্বমুখী 'করুণাময়ী রানি রাসমণি'-র গ্রাফ, তালিকা একনজরে

TRP: ফের বাজিমাত 'মিঠাই' -এর! উর্ধ্বমুখী 'রানি রাসমণি' র পয়েন্ট, তালিকা একনজরে

কার্যত পর পর বলে ছক্কা হাঁকিয়ে চলেছে বাংলা ধারাবাহিক 'মিঠাই'। গত কয়েক সপ্তাহ ধরে বাংলা সিরিয়ালে যে ট্রেন্ড দেখা গিয়েছে, সেই ট্রেন্ডই এবারেও দেখা গেল। এই সপ্তাহেও টিআরপিতে এগিয়ে বাংলা সিরিয়াল 'মিঠাই'। এই বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে মিঠাই মার্কশিটে 'ফার্স্ট বয়' হয়ে উঠে এলেও, গত সপ্তাহের তুলনায় কমেছে এই সিরিয়ালের রেটিং পয়েন্ট। এদিকে, দেবশ্রী রায়ের অভিনীত 'সর্বজয়া' রীতিমতো পিছনের দিকে গিয়েছে।

 সেরার সেরা 'মিঠাই'

সেরার সেরা 'মিঠাই'

টিআরপির লড়াইয়ের ফলাফলের দিন প্রতি বৃহস্পতিবার। ২২ গজের জনপ্রিয়তার পিচে কার্যত প্রতি সিরিয়ালই একে অপরের প্রতিদ্বন্দ্বি। আর ৭ অক্টোবরের রিপোর্ট বলছে, টিআরপি তালিকায় , ১০.৬ রেটিং পেয়ে তালিকায় এবারেও শীর্ষে রয়েছে "মিঠাই'। উচ্ছেবাবু ও মিঠাইয়ের প্রেমে জমজমাট এই সিরিয়ালের পরের জায়গাতেই রয়েছে 'যমুনা ঢাকি'। পুজোর মরশুমের আগে এই কাহিনিও বেশ জনপ্রিয়তা লাভ করছে।

হাড্ডাহাড্ডি লড়াই তৃতীয় স্থানে

হাড্ডাহাড্ডি লড়াই তৃতীয় স্থানে

এবারের সিরিয়ালগুলির টিআরপি রিপোর্টে তৃতীয় স্থানের জায়গায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াাই রয়েছে 'করুণাময়ী রানি রাসমণি' ও 'উমা'র। দুই সিরিয়াল আপাতত সেরার সেরা তকমা দখল করতে এদিন মুখিয়ে রয়েছে। দুই সিরিয়ালেরই রেটিং পয়েন্ট ৭.৬। তারা রয়েছে তৃতীয় স্থানে। রানি রাসমণির বেশে দিতিপ্রিয়া নিজের জায়গা ছেড়ে যেতেই অনেকেই প্রশ্ব তুলেছিলেন যে, 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের টিআরপি কি আদৌ একই থাকবে? তার জবাব সিরিয়ালের উর্ধ্বমুখী গ্রাফ দিয়ে দিয়েছে। চতুর্থ স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। এই সিরিয়ালের রেটিং ৭.১।

 প্রথম চারে জি বাংলার রমরমা!

প্রথম চারে জি বাংলার রমরমা!

এদিকে, দেখা যাচ্ছে টিআরপি রেটিং তালিকায় প্রথম চারে রয়েছে জি বাংলার ৪ টি ধারাবাহিক। পরে পাঁচ নম্বর থেকে শুরু হয়েছে স্টার জলসার দাপট। পঞ্চম স্থানে স্টারের 'ধুলোকণা' ও 'খড়কুটো' রয়েছে। দুটিরই রেটিং ৭। এদিকে, শুরুর দিকে ধুলোকণা পিছিয়ে থাকলেও, তা বর্তমানে গতি পেয়েছে। এদিকে, 'সর্বজয়া' পেয়েছে ৬.৮ রেটিং।

নামল 'সর্বজয়া'র রেটিং

নামল 'সর্বজয়া'র রেটিং

এদিকে, ষষ্ঠস্থানে রয়েছে 'সর্বজয়া'। দেবশ্রী অভিনীত এই সিরিয়াল প্রথমের দিকে দাপট দেখালেও, পরে তা সিরিয়াল ধরে রাখতে পাারেনি। উল্লেখ্য, এই সিরিয়ালের রেটিং পয়েন্ট গতি ক্রমাগত উর্ধ্বমুখী প্রথমের দিকে থাকলেও, তা পরের দিকে নামতে শুরু করে দিয়েছে। যেভাবে সিরিয়াল তার প্রথম সপ্তাহে দাপট দেখিয়েছিল তা বর্তমানে ধরে রাখতে পারছে না।

তলানিতে ঠেকল 'কৃষ্ণকলি'র রেটিং

তলানিতে ঠেকল 'কৃষ্ণকলি'র রেটিং

এদিকে, দশম স্থানে রয়েছে 'কৃষ্ণকলি'। এই সিরিয়ালের দখলে রাখা পয়েন্ট হল ৫.৮। এর আগে সপ্তম স্থানে রয়েছে, 'মন ফাগুন' । এই সিরিয়াল ৬.৭ পয়েন্ট নিয়ে এগিয়ে চলেছে এই সপ্তাহের টিআরপি রিপোর্টে। অষ্টম স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়'। ৬.২ পয়েন্ট নিয়ে নবম স্থানে 'গঙ্গারাম'। 'শ্রীময়ী' এই সপ্তাহে ৫.৮ পয়েন্ট নিয়ে তালিকার শেষে দশম স্থান অধিকার করে রেখেছে। দশম স্থানে রয়েছে শ্যামা নিখিলের কাহিনি, ' কৃষ্ণকলি'।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+