বাংলা সিরিয়ালে টিআরপির দৌড়ে ফের বাজিমাত 'মিঠাই'-এর 'সর্বজয়া' থেকে 'উমা'-র রেটিং একনজরে
বাংলা সিরিয়ালে টিআরপির দৌড়ে ফের বাজিমাত 'মিঠাই'-এর 'সর্বজয়া' থেকে 'উমা'-র রেটিং একনজরে
কার্যত এই সপ্তাহেও অপ্রতিরোধ্য 'মিঠাই'। এই সিরিয়ালের সাফল্যের গতিত মাঝে মাঝেই 'সর্বজয়া' গাড়ে নিশ্বাস ফেললেও সেভাবে সাফল্যের দৌড়ে আর মিঠাইয়ের আশপাশে নেই দেবশ্রী রায় অভিনীত এই সিরিয়াল। সিরিয়ালের জগতে বহু প্রতিদ্বন্দ্বিই আপপত ক্রশ দূরে রয়েছে মিঠাইয়ের থেকে। একনজরে দেখে নেওয়া যাক, টিআরপি তালিকায় 'মিঠাই' থেকে 'সর্বজয়া'রা কে কোথায়?

প্রথম তিনে কারা?
হেলায় হারিয়ে সিরিয়ালের টিারপির দৌড়ে এগিয়ে গিয়েছে 'মিঠাই'। উচ্ছেবাবু আর মিঠাইয়ের প্রেমে কার্যত জমে ক্ষীর সিরিয়াল। দর্শকের মন মজাতে মজার মোড়কে এই প্রেমের কাহিনি কার্যত মনোরঞ্জনের দুনিয়ায় যে এক ঘেয়েমি কাটিয়ে নতুন হাওয়া এনেছে তা বলাই বাহুল্য। এদিকে, মিঠাই এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে। তাদের সংগ্রহের পয়েন্ট ১০.৮। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। এই সিরিয়ালের সঙ্গে রয়েছে ৮.৪ পয়েন্ট। এটি রয়েছে দ্বিতীয় স্থানে। 'উমা' রয়েছে, তৃতীয় স্থানে। সিরিয়ালের সংগ্রহে ৮.১ পয়েন্ট। এদিকে, কার্যত দু মাস ধরে টানা ছোট পর্দায় বাংলা সিরিয়ালের জগতে দাপট ধরে রাখার রেকর্ড গড়ে ফেলল মিঠাই। এদিকে, জি বাংলা বনাম স্টার জলসার লড়াইয়ে এগিয়ে রয়েছে জি বাংলা। জি বাংলার মোট নম্বর ৬০১, আর স্টার জলসার মোট নম্বর ৫৯৬। উল্লেখ্য, মিঠাইয়ের কাছাকাছি আর কোনও সিরিয়াল সেভাবে দাঁত ফোটাতে পারছে না বলেই জানাচ্ছে টিআরপি রেটিং।

'করুণাময়ী রানি রাসমণি' উঠছে উপরে
এদিকে বহু দিন ধরেই দিতিপ্রিয়া সিরিয়াল থেকে সরে যাওয়ার পর সেভাবে টিআরপিতে আর মুখ তুলে দাঁড়াতে পারেনি 'করুণাময়ী রানি রাসমণি'। তবে এই সপ্তাহে তাক লাগিয়ে কার্যত রেটিংয়ের তলানি থেকে উপরে উঠে এসেছে এই সিরিয়াল। করুণাময়ী রানি রাসমণির রেটিং ৮.১ । সিরিয়ালটি রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে যমুনা ঢাকি। সংগ্রহে ৮ পয়েন্ট।

পঞ্চমে তিন সিরিয়াল
'সর্বজয়া' রয়েছে ৭.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। যেখানে সিরিয়ালটি শুরুর সময়ে কার্যত 'মিঠাই' কে টেক্কা দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে কয়েক সপ্তাহেই টিআরপি ডাউন হয়েছে সিরিয়ালের। সর্বজয়া, ধুলোকণা, খড়কুটো, ৭.৫ রেটিং নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। মন ফাগুন রয়েছে ৬.৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে, শ্রীময়ী রয়েছে ৬.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। সপ্তম স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়'। সংগ্রহে ৬.৫ পয়েন্ট।

'গঙ্গারাম' থেকে 'দেশের মাটি'র ব়্যাঙ্কিং
এদিকে, অষ্টম স্থানে রয়েছে ' গঙ্গারাম', সংগ্রহে ৫.৮, খেলাঘর রয়েছে একই স্থানে সংগ্রহে ৫.৮ পয়েন্ট ও একই পয়েন্ট সংগ্রহ করে কৃষ্ণকলি রয়েছে অষ্টমস্থানে। এদিকে, নবম স্থানে ৫.৭ পয়েন্ট নিয়ে রয়েছে পর পর ২ টি সিরিয়াল। 'মহাপীঠ তারাপীঠ' ও 'কড়ি খেলা' রয়েছে এই স্থানে। বরণ ও দেশের মাটি ৫.৪ পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications