TRP: 'মিঠাই' বনাম সর্বজয়া' জোর টক্কর জারি ! বাংলা সিরিয়ালে কে এগিয়ে কে পিছিয়ে দেখে নিন একনজরে

TRP: 'মিঠাই' বনাম সর্বজয়া' জোর টক্কর জারি ! বাংলা সিরিয়ালে কে এগিয়ে কে পিছিয়ে দেখে নিন একনজরে

বাংলা সিরিয়ালের দুনিয়ায় আপাতত স্টার জলসা বনাম জি বাংলার 'কাঁটে কি টক্কর' শুরু হয়ে গিয়েছে দুই সিরিয়ালের হাত ধরে। বহুদিন বাদে টেলিভিশনে কামব্যাক করেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। আর তার কামব্যাকেই বহু দিন ধরে 'টিআরপি'র শীর্ষে থাকা 'মিঠাই ' কার্যত প্রতিযোগিতায় বেগ বাচ্ছে। এই দিকে, 'অপরাজিতা অপু' থেকে 'খড়কুটো'ও বেশ রকেট গতিতে শিখরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তারই মাঝে চলতি সপ্তাহের টিআরপি রেটিংএও সেরার সেরা অপ্রতিরোধ্য 'মিঠাই'। দেখে নেওয়া যাক টিআরপি রেটিং তালিকা।

সবার সেরা 'মিঠাই'

সবার সেরা 'মিঠাই'

জি বাংলা চলতি সপ্তাহেও স্টার জলসাকে ছাপিয়ে এগিয়ে রয়েছে। সেরার সেরা তালিকায় এবারেও জি বাংলার মিঠাই। এই সিরিয়ালের দখলে এই সপ্তাহে রয়েছে ১১.২ পয়েন্ট। গত সপ্তাহে মিঠা সেরার সেরা হয়ে রেটিং পেয়েছিল ১১.৪। এদিকে কার্যত মিঠাইের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরপ করে দিয়েছে 'সর্বজয়া' । দেবশ্রীর কামব্যাক সিরিয়াল ঘিরে ইতিমধ্যেই চড়েছে পারদ। অন্যদিকে সিরিয়ালের তৃতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। চতুর্থ স্থানে 'খড়কুটো', পঞ্চমে 'যমুনা ঢাকি', ষষ্ঠে ধুলোকণা রয়েছে।

মাত করছে দেবশ্রীর 'সর্বজয়া'

মাত করছে দেবশ্রীর 'সর্বজয়া'

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায়ের কামব্যাক প্রজেক্ট হিসাবে 'সর্বজয়া' রীতিমতো তাক লাগাচ্ছে। টিআরপি তালিকায় একাধিক সিরিয়ালের রেটিং এ স্থান বদল ঘিরে বহু ওলট পালট দেখা যাচ্ছে। এদিকে তারই মাঝে স্টার জলসা বনাম জি এর মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে উঠতে দেখা যায়। এরই মাঝে সর্বজয়া কার্যত টিআরপি শুষে নিতে শুরু করেছে গত কয়েক সপ্তাহের মধ্যেই। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দেবশ্রী অভিনীত সর্বজয়া দ্বিতীয় স্থানে। সংগ্রহের পয়েন্ট ৯.০।

 কতটা পিছিয়ে রাসমনি

কতটা পিছিয়ে রাসমনি

রানী রাসমণি বেশে দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়েছেন অনেকদিন। তবে সেভাবে তারপর নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারছে না জি বাংলার 'করুণাময়ী রানি রাসমনি'। চলতি সপ্তাহে অষ্টম স্থানে ৭.১ পয়েন্ট নিয়ে রয়েছে করণাময়ী রানী রাসমণি। তার আগে সপ্তম স্থানে রয়েছে জি বাংলার কৃষ্ণকলি। সংগ্রহের পয়েন্ট ৭.৬। রানী রাসমণির পরেই রয়েছে 'শ্রীময়ী'।স্টার জলসার এই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৬.৮ রেটিং, কড়ি খেলা রয়েছে ৬.৮ রেটিংএই। গত সপ্তাহে এই সিরিয়াল ছিল ৬.৫ রেটিং এ।

 বাকি সিরিয়ালের পরিস্থিতি

বাকি সিরিয়ালের পরিস্থিতি

চলতি সপ্তাহের তালিকায় নতুন সংযোজন,'আমাদের এই পথ যদি না শেষ হয়'। জি বাংলার এই সিরিয়ালের দখলে রয়েছে ৬.৫ পয়েন্ট, এটি দশম স্থানে রয়েছে। তার আগেই রয়েছে তারাপীঠ সিরিয়ালটি। তারাপীঠ রয়েছে নবমে। গত সপ্তাহে দশম স্থানে ছিল তারাপীঠ সিরিয়ালটি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+