টিআরপিতে তোলপাড়! ফুলকি, পর্ণাকে হারিয়ে এবার বেঙ্গল টপার হল কোন সিরিয়াল?
প্রতি সপ্তাহে ধারাবাহিকের ভাগ্য গণনা এবং ধারাবাহিকের ভাগ্য বদল হয় টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকার ফলাফলের ওপর ভিত্তি করে। টিআরপি ভালো থাকলে কোন ধারাবাহিক যেমন বছরের পর বছর ধরে চলে,তেমনি টিআরপি খারাপ থাকলে অনেক ধারাবাহিক শেষ হয়ে যায় মুহূর্তেই। আর বৃহস্পতিবার মানেই সিরিয়ালের ভাগ্য পরীক্ষা করার দিন। ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে চলতি সপ্তাহের টিআরপি লিস্ট।
বেশ কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল ঘটছে টিআরপি তালিকায়। একে অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন বিনোদন চ্যানেল গুলি। সব সিরিয়ালের একটাই লক্ষ্য, টিআরপি তালিকায় ভালো ফল করা। বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম উত্তেজনা রয়েছে। বিরাট পরিবর্তন হয়েছে আজকের টিআরপি তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল।

গত বেশ কয়েক মাস ধরেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জি বাংলা স্টার জলসাকে হারিয়ে একের পর এক হিট দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই হয়েছে পালা বদল। টিআরপি তালিকা প্রথম পাঁচে জি বাংলাকে এখন কড়া টক্কর দিচ্ছে স্টার জলসা। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকা প্রকাশের পর বাজিমাত করেছে স্টার জলসা। কথা আর এভির রোম্যান্স জমে ক্ষীর! দর্শক এই জুটির কেমিস্ট্রি দুর্দান্ত পছন্দ করছেন। আর তাই ৭.৩ রেটিং নিয়ে এই সপ্তাহেও বেঙ্গল টপার কথা।
এদিকে একটানা বেশ কয়েক সপ্তাহ টপে ছিল ফুলকি। কিন্তু এই মুহূর্তে সিরিয়ালের ট্র্যাক তেমন ভাবে দাগ কাটতে পারছে না দর্শকদের মনে। আর তাই এক নম্বর থেকে নেমে এসেছে এই সিরিয়াল। ৭.১ রেটিং নিয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে ফুলকি। তবে একই সঙ্গে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে গীতা এলএলবি ও উড়ান। এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে সিরিয়াল রোশনাইতে। একদিকে গরিমা আর অন্যদিকে রোশনাইয়ের প্রতি আরণ্যকের টান, দুই মিলিয়ে টানটান ট্র্যাক। তাই এবার ৬.৪ রেটিং নিয়ে এই সপ্তাহে তৃতীয় স্থান পেয়েছে রোশনাই। সঙ্গে রয়েছে নিম ফুলের মধু।
সেরা ৫-এ জায়গা করে নিয়েছে জলসার আরও এক সিরিয়াল শুভ বিবাহ। সুধার অতীত জানার পর তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন ঠাম্মি। কিন্তু এই প্রথম বার ঠাম্মির কথা অমান্য করে সুধার পাশে দাঁড়িয়েছে তেজ। ৬.১ পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ ও কোন গোপনে মন ভেসেছে। এদিকে প্রথমবারের জন্য সেরা ৫-এ জায়গা করে নিল সারাবাহিক মিঠিঝোরা। রাইয়ের ক্যান্সার ও অপরেশনের ট্র্যাক যে দর্শকদের পছন্দ হচ্ছে তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications