সেরা পাঁচ থেকে আউট শুভ বিবাহ, পিছিয়ে গেল ফুলকিও, গীতার সঙ্গে কে করল টিআরপিতে বাজিমাত?
প্রতি সপ্তাহে ধারাবাহিকের ভাগ্য গণনা এবং ধারাবাহিকের ভাগ্য বদল হয় টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকার ফলাফলের ওপর ভিত্তি করে। বেশ কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল ঘটছে টিআরপি তালিকায়। বেশ কয়েকদিনের মধ্যে শুরু হয়েছে একগুচ্ছ নতুন বাংলা ধারাবাহিক। আর সেখানেই একে অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন বিনোদন চ্যানেল গুলি।
কারণ এইসব ধারাবাহিকের ভাগ্য থাকে টিআরপির হাতেই। আর তাই সব সিরিয়ালের একটাই লক্ষ্য, টিআরপি তালিকায় ভালো ফল করা। বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম উত্তেজনা রয়েছে। অগাস্ট মাসের শেষ সপ্তাহেও বিরাট রদবদল হয়েছে টিআরপি তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল।

টিআরপি ভালো থাকলে কোন ধারাবাহিক যেমন বছরের পর বছর ধরে চলে,তেমনি টিআরপি খারাপ থাকলে অনেক ধারাবাহিক শেষ হয়ে যায় মুহূর্তেই। গত সপ্তাহে এক নম্বরে থাকা ফুলকিকে বাজিমাত করে এগিয়ে গেছে কথা। একদিকে এভি আর কথার ফাটাফাটি কেমিস্ট্রি, আর অন্যদিকে ম্যান্ডির মুখোশ সকলের সামনে খুলে দিয়ে কথার বাজিমাত ব্যাপক সারা ফেলেছে দর্শকের মনে। ৭.৪ রেটিং নিয়ে তাই এবার বেঙ্গল টপার কথা।
অন্যদিকে, বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর অবশেষে নিজের পুরনো ফর্মে ফিরেছে স্টার জলসার আরও এক মেগা গীতা এলএলবি। পদ্মরানিকে খুন করার অপরাধে অগ্নিজিৎকে ফাঁসিয়েছে ভজন মিত্তির। অন্যদিকে অগ্নিজিৎকে বাঁচাতে কোর্টে কেস লড়ছে খোদ গীতা। সব মিলিয়ে টানটান উত্তেজনা রয়েছে সিরিয়ালে। আর তার ওপর ভিত্তি করেই ৬.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গীতা এলএলবি। একই সঙ্গে এই স্থানে যৌথ ভাবে রয়েছে সিরিয়াল ফুলকি।
গত সপ্তাহেও নিম ফুলের মধু তৃতীয় স্থান ধরে রেখেছিল, ৬.৩ রেটিং নিয়ে এই সপ্তাহেও তাই হয়েছে। এদিকে ভহতুর্থঃ ও পঞ্চম স্থানে এসেছে বিরাট রদবদল। এই সপ্তাহে শুভ বিবাহ জায়গা করে নিতে পারেনি সেরা পাঁচে। একই সঙ্গে থেকে বেরিয়ে গিয়েছে এক সময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রীও। ৬.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উড়ান। এবং ৫.৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে কোন গোপনে মন ভেসেছে।












Click it and Unblock the Notifications