টিআরপিতে তোলপাড়! এক ধাক্কায় দ্বিতীয় শুভ বিবাহ, এই সপ্তাহে বেঙ্গল টপার কে?
বেশ কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল ঘটছে টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকায়। জুলাই মাসেই শুরু হয়েছে একগুচ্ছ নতুন বাংলা ধারাবাহিক। আর সেখানেই একে অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন বিনোদন চ্যানেল গুলি। কারণ এইসব ধারাবাহিকের ভাগ্য থাকে টিআরপির হাতেই।
বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম উত্তেজনা রয়েছে। আর সব সিরিয়ালের একটাই লক্ষ্য, টিআরপি তালিকায় ভালো ফল করা। জুলাই মাসের চলতি সপ্তাহেও বিরাট রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর অবশেষে নিজের পুরনো ফর্মে ফিরেছে স্টার জলসা। এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল।

এবার ধামাল দেখিয়ে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে পর্ণা। দুষ্টু লোকেদের উচিত শিক্ষা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে। এমনকি সৃজনের গলায় পরিয়ে দিয়েছে মালা! আর তাতেই ভরপুর ভালোবাসা দিয়েছেন দর্শক। ৭.১ রেটিং নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার নিঁ ফুলের মধু। একই সঙ্গে শুরুর পর থেকে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দাপট দেখিয়েছে ফুলকি। এই সপ্তাহেও যুগ্ম ভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক।
এদিকে চলতি সপ্তাহে নিজের স্থান পুনরুদ্ধার করেছে স্টার জলসা। সবথেকে বড় রেকর্ড করেছে শুভ বিবাহ। ধারাবাহিক শুরু হয়েছে কিছুদিন। আর তাতেই টিআরপি তালিকায় প্রথম থেকেই সেরা ৫-এ জায়গা ধরে রেখেছে সোনামণি আর হানি বাফনার এই সিরিয়াল।
আর এবার সবাইকে টেক্কা দিয়ে সরাসরি দ্বিতীয় হয়েছে এই ধারাবাহিক। সুধা যে ডিভোর্সি তা বিয়ের রাতে জানতে পেরেছে তেজ। কিন্তু মিথ্যে বলার শাস্তি দিতে তাকে বিয়ে করেছে। গৃহ প্রবেশের পর আংটি খেলায় তেজকে হারিয়ে দিয়েছে সুধা। তাদের ফুলশয্যা কি আদৌ হবে? এই সাসপেন্স নিয়েই এগিয়ে চলেছে সিরিয়াল। আর তাতেই বেশ প্রসন্ন দর্শকরা। ৬.৭ রেটিং নিয়ে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিক শুভ বিবাহ।
এদিকে রকেট গতিতে এগিয়ে চলেছে এভি ও কথার প্রেম কাহিনী। ৬.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিরিয়াল কথা। যুগ্ম ভাবে তিরাপি তালিকার চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ও রোশনাই। এবং পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক উড়ান। তবে এসবের মধ্যে টিআরপির লড়াইতে অনেকটাই পিছিয়ে পড়েছে এক কালের বেঙ্গল টপার জগদ্ধাত্রী।












Click it and Unblock the Notifications