হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি, কথার, এসেই বড় চমক দিল তেঁতুল পাতা! বিরাট রদবদল টিআরপিতে
প্রকাশ্যে চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। বাংলা ধারাবাহিকের দুনিয়ায় সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হল টিআরপি। এককথায় টেলি মহলে সবকিছুই টিআরপির খেলা। যে কোনও ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে এই টার্গেট রেটিং পয়েন্ট। আসলে ভালো টিআরপি মানে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে সেই ধারাবাহিক। এমনকী চ্যানেলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই টিআরপি তালিকা। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে বিরাট রদবদল টিআরপি তালিকায়। এই সপ্তাহে কোন সিরিয়ালের রিপোর্ট কার্ড কেমন হল? কার মাথাতেই বা উঠল বেঙ্গল টপারের শিরোপা?
চলতি সপ্তাহে ব্যাপক রদবদল হয়েছে লিস্টে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিটি সিরিয়ালের মধ্যে। কিন্তু এরই মধ্যে কামাল দেখিয়েছে বেশ কিছু ধারাবাহিক। তাদের মধ্যে রয়েছে নতুন সিরিয়ালও। টিআরপির এই লড়াইয়ে গত সপ্তাহে কিছুটা পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে দারুণ ভাবে কামব্যাক করেছে স্টার জলসা। তবে যতই টক্কর হোক না কেন, চলতি সপ্তাহেও সেরার শিরোপা ছিনিয়ে নিল ফুলকি। ৭.৫ রেটিং পেয়ে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার এই সিরিয়াল।

এর ঠিক পরেই রয়েছে ধারাবাহিক কথা। দর্শকদের মন জয় করতে কথা আর এভির কেমিস্ট্রি দারুণ সফল। ৬.৯ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। তবে কয়েক সপ্তাহ শীর্ষে থাকার পর একটু পিছিয়ে পড়েছে সারাবাহিক নিম ফুলের মধু। কথার থেকে মাত্র ১ পয়েন্ট কম পেয়ে ৬.৮ রেটিং নিয়ে তৃতীয় স্থান পেয়েছে এই সিরিয়াল। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই চতুর্থ স্থানে। ৬.৪ পয়েন্ট নিয়ে এই স্থানে রয়েছে গীতা এল এল বি , কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রী।
পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক শুভ বিবাহ। সব ষড়যন্ত্র ভেঙে কাছাকাছি আসছে তেজ ও সুধা। সুধার জন্য ধীরে ধীরে ভালোবাসার অনুভূতি শুরু হয়েছে তেজের মনে। আর এই সুন্দর ট্র্যাক বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে সদ্য শুরু হওয়া ধারাবাহিক তেঁতুলপাতাও কিন্তু ওপেনিং-এ বেশ ভালোই নম্বর পেয়েছে। আগামী দিনে গৌরব চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications