TRP List: গীতার দাপটে উড়ে গেল ফুলকি, কথা, বিরাট রদবদল টিআরপি তালিকায়

সিরিয়ালের দুনিয়ায় সবই টিআরপির খেলা। টিআরপি ভালো হলে সেই সিরিয়ালের জন্য ভালো। কিন্তু টিআরপি তালিকায় আশানুরূপ ফল না করতে পারলেই ভাগ্য ঘুরে যায় সেই সব ধারাবাহিকের।

এমনকি খারাপ টিআরপির জেরে ধারাবাহিক বন্ধ হতেও বেশি সময় লাগে না। আর তাই বৃহস্পতিবার মানে নির্মাতা থেকে চ্যানেল কর্তৃপক্ষ সকলের বুক দুরু দুরু। কারণ এই দিনে প্রকাশিত হয় প্রতীক্ষিত সেই টিআরপি তালিকা যার জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকেন সকলে।

geeta llb

চলতি সপ্তাহে কামাল করে দিল স্টার জলসা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে শীর্ষস্থান দখল করে নিল গীতা এলএলবি। ৭.৯ পয়েন্ট পেয়ে রেকর্ড করে চলতি সপ্তাহে বেঙ্গল টপার গীতা। এই মুহূর্তে অগ্নিজীত কে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে গীতা এবং মেহেক। একদিকে কৃপাণ এবং তার বাবাকে নাকানিচোবানি খাইয়ে অঙ্কিতের সঙ্গে প্রেমের গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে মেহেক। আর অন্যদিকে ভজন মিত্তিরকে কড়া জবাব ফিরিয়ে দিচ্ছে গীতা। এইসব নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প। আর যা ব্যাপকভাবে পছন্দ হচ্ছে দর্শকদের।

তবে একই সঙ্গে টিআরপি তালিকায় রেকর্ড করেছে স্টার জলসার অপর ধারাবাহিক পরিণীতা। শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এটি। ৭.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। তবে এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে জি বাংলার ফুলকি। ৭.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে এই সিরিয়াল।

কিন্তু বেশ কিছুটা নম্বর কমল আগের বেশ কয়েকবারের বেঙ্গল টপার কথার। এভি এবং কথার কেমেস্ট্রি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়। কিন্তু কিছুটা হলেও একঘেয়ে হয়ে যাচ্ছে সিরিয়ালের গল্প তাই এবার ৭.৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে কথা। অন্যদিকে চলতি সপ্তাহে প্রথম পাঁচে রয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। ৭.২ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+