TRP List: এবারেও দুর্দান্ত ফল পরিণীতার, কথা, গীতা, ফুলকিরা রইল কে কোথায়?
সিরিয়ালের দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি। টেলিভিশনে এই মুহূর্তে টিআরপি তালিকাই শেষ কথা বলে। বাংলা ধারাবাহিকগুলির মানদণ্ড হল টার্গেট রেটিং পয়েন্ট। প্রতি বৃহস্পতিবার এলে সকলেরই নজর থাকে টিআরপি তালিকার দিকে। টিআরপি তালিকায় কোন ধারাবাহিক কেমন ফল করল তার ওপর নির্ভর করে অনেক কিছু।
এমন অনেক ধারাবাহিক আছে যেগুলো খুব ভালো শুরু করেও টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে। আবার অনেক সিরিয়াল রয়েছে যেগুলি প্রথমে কেমন ভাবে দাগ না কাটতে পারলেও পরবর্তীতে টিআরপি তালিকায় শীর্ষস্থান লাভ করেছে। তবে এইবার সব রেকর্ড ছাপিয়ে গেল সিরিয়াল পরিণীতা।

বাংলার গ্রামাঞ্চল থেকে উঠে আসা এক মেয়ে কিভাবে শহুরে জীবনে কিস্তিমাত করবে এই নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। চলতি সপ্তাহেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল পরিণীতা। এই সপ্তাহেও বেঙ্গল টপার হল এই সিরিয়াল। ৮.০ রেটিং পেয়ে এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক।
গীতা, কথা, ফুলকি, সবাইকে পিছনে ফেলে চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক পরিণীতা। অন্যদিকে বেশ কিছু সপ্তাহ পিছিয়ে পড়ার পর আবার দুর্দান্ত কাম ব্যাক কথার। ৭.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক। তবে খুব একটা পিছিয়ে নেই গীতা ও ফুলকি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে একটি নয়, তিনটি ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে। ৭.২ রেটিং নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে গীতা এলএলবি, ফুলকি ও জগদ্ধাত্রী।
বাংলার বিনোদন জগতের এই নতুন ধারাবাহিকগুলি দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। টেলিকাস্ট হওয়ার পর থেকেই টিআরপির রেকর্ড ভেঙে দিল চিরসখা। প্রথম সপ্তাহেই ট্রেন্ডিং অবস্থায় রয়েছে এই সিরিয়াল। তবে টিআরপি তালিকায় এই সপ্তাহে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং রাঙামতি তিরন্দাজ।












Click it and Unblock the Notifications