TRP List: রেকর্ড পয়েন্ট পরিণীতার, দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর, এই সপ্তাহে কে হল সেরা?

টেলিভিশনের দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ হল টিআরপি। সিরিয়ালের ক্ষেত্রে এই মুহূর্তে টিআরপি তালিকাই শেষ কথা বলে দেয়। বাংলা ধারাবাহিকগুলির মানদণ্ড হল এই টিআরপি। তাই প্রতি বৃহস্পতিবার এলেই যথারীতি মেকার থেকে চ্যানেল কর্তৃপক্ষ সকলেরই নজর থাকে টিআরপি তালিকার দিকে।

এমন অনেক ধারাবাহিক আছে যেগুলো খুব ভালো শুরু করেও টিআরপি তালিকায় ক্রমশ নিম্নমুখী হয়ে পড়ে। আবার অনেক সিরিয়াল রয়েছে যেগুলি প্রথমে ফ্লপ হবে মনে করা হলেও টিআরপি তালিকায় এক কথায় ধামাকা করে ফেলে। আর ঠিক তেমনি একটি ধারাবাহিক হল পরিণীতা।

parinita

বাংলার গ্রামাঞ্চল থেকে উঠে আসা এক মেয়ে কিভাবে শহুরে জীবনে কিস্তিমাত করবে এই নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। কিন্তু এর আগে ইষ্টি কুটুম, রাঙামতি তীরন্দাজের মত ধারাবাহিক দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সেই হিসাবে পরিণীতা সেভাবে পাত্তা করতে পারবে না বলেই মনে করেছিলেন দর্শকদের একাংশ। কিন্তু সব সমীকরণ উল্টে দিয়েছে এই নতুন সিরিয়ালটি।

চলতি সপ্তাহেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল পরিণীতা। এই সপ্তাহেও বেঙ্গল টপার হল এই সিরিয়াল। চলতি সপ্তাহে স্টার জলসার তিনটি ধারাবাহিক এবং জি বাংলা চারটি ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকার প্রথম ৫ দখল করেছে। গীতা, কথা, ফুলকি, সবাইকে পিছনে ফেলে চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। ধারাবাহিক পরিণীতা। ৮.৭ রেটিং পেয়ে রেকর্ড করেছে এই ধারাবাহিক।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত ফুলকি ও গীতা এলএলবির মধ্যে। তবে এরই মধ্যে মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও আবার স্বমহিমায় ফিরে এসেছে জগদ্ধাত্রী। ৭.৮ রেটিং নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। অন্যদিকে ৭.৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে গীতা এলএলবি এবং উড়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+