TRP: দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর, এদিকে ফুলকিকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার নতুন ধারাবাহিক

সিরিয়ালের জগতে টিআরপির খেলা লেগেই থাকে। টিআরপি তালিকায় ভাল ফল করার জন্য সব সময় নানা রকমের টুইস্ট নিয়ে আসেন ধারাবাহিকের মেকাররা। টিআরপি তালিকায় ভালো রেটিং থাকা মানেই সেই সিরিয়ালের জন্য ভালো।

কিন্তু টিআরপি তালিকায় আশানুরূপ ফল না করতে পারলেই ভাগ্য ঘুরে যায় সেই সব ধারাবাহিকের। এমনকি খারাপ টিআরপির জেরে ধারাবাহিক বন্ধ হতেও বেশি সময় লাগে না। তাই টিআরপি তালিকা প্রকাশের জন্য সারা সপ্তাহ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সিরিয়াল নির্মাতা থেকে চ্যানেল কর্তৃপক্ষ।

jagatdhatri

জি বাংলা এবং স্টার জলসার মধ্যে প্রত্যেকটা সময়েই টিআরপি সংগ্রহের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে। এই দুই চ্যানেল সর্বদাই একে অপরকে টেক্কা দিতে থাকে এবং তাদের ধারাবাহিকগুলি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরী হয়। এদিকে নতুন নতুন ধারাবাহিকের জন্য এই দুই চ্যানেলের প্রতিযোগিতা আরও।

হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে। এতদিন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি দর্শকদের কাছে সেরা আর সেরা ছিল। কিন্তু এবার ঘুরে গেল খেলা। সবাইকে পিছনে ফেলে এই সপ্তাহে সেরার সেরা শিরোপা দখল করে নিল জি বাংলার পরিণীতা। ৮.৩ রেটিং পেয়ে বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক।

এদিকে ঠিক তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। মাঝে বেশ কিছুটা পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে দুর্দান্ত কামব্যাক করেছে এই সিরিয়াল। তবে সব থেকে বেশি নজর কেড়েছে জগদ্ধাত্রী। একসময় এই সিরিয়াল ছিল বেঙ্গল টপার। কিন্তু দীর্ঘদিন ধরে টপ ফাইভ থেকে ছিটকে গিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসেছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৭.৫।

এদিকে পর পর বেশ কয়েক সপ্তাহ সেরা থাকার পর এবার কিছুটা পিছিয়ে পড়েছে গীতা এলএলবি। ৭.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পাশাপাশ, ৭.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এবং ৬.৯ রেটিং নিয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে কথা। এবার এই সিরিয়ালের প্রাপ্ত স্থান ষষ্ঠ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+