রেকর্ড করল পরিণীতা, হাড্ডাহাড্ডি লড়াই চলতি সপ্তাহের টিআরপি তালিকায়
আরপি তালিকাই শেষ কথা বলে টেলিভিশনের জগতে। এক কথায় ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ করে টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকা। টিআরপিতে ভালো ফল করলে সেই ধারাবাহিক চলতে থাকে দীর্ঘদিন। কিন্তু বহু সিরিয়াল অল্প সময়ের মধ্যেই লাল কার্ড দেখে কারণ টিআরপি তালিকায় তাদের ফল ভালো হয় না বলে। তবে এমন অনেক ধারাবাহিক আছে যেগুলি শুরু থেকেই দর্শকদের মন জয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। ঠিক তেমনই একটি ধারাবাহিক হল পরিণীতা।
চলতি সপ্তাহেও সব রেকর্ড ছাপিয়ে গেল সিরিয়াল পরিণীতা। বাংলার গ্রামাঞ্চল থেকে উঠে আসা এক মেয়ের শহুরে জীবনের প্রতিকূলতাকে হারিয়ে যুদ্ধ জয়, এই নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। চলতি সপ্তাহেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল পরিণীতা। একের পর এক সপ্তাহে ব্যাক টু ব্যাক টিআরপি তালিকায় শীর্ষস্থান লাভ করেছে এই সিরিয়াল। ধারাবাহিকের জগতে যেন অপ্রতিরোধ্য রায়ন ও পারুল জুটি। ৭.৯ রেটিং নিয়ে চলতি সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষে রয়েছে এই ধারাবাহিক।

তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই চলেছে প্রত্যেকটি সিরিয়ালের মধ্যে। ৭.৫ রেটিং নিয়ে টিআরপি তালিকায় এবার দ্বিতীয় হয়েছে ধারাবাহিক ফুলকি। দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিকের গল্প ও প্লট দর্শকদের ধরে রাখতে পারছে। তৃতীয় স্থানে রয়েছে আরও এক কালো ঘোড়া জগদ্ধাত্রী। ৭.৪ রেটিং পেয়েছে এই সিরিয়াল।
তবে জি বাংলাকে কড়া টক্কর দিচ্ছি, স্টার জলসা। মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়লেও একের পর এক চমক প্রত্যেক সপ্তাহেই রয়েছে টিআরপি তালিকায়। তবে চলতি সপ্তাহে ৬.৯ রেটিং নিয়ে এবার চতুর্থ হয়েছে কোন গোপনে মন ভেসেছে। আর অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি। তবে একই সঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক চিরসখা












Click it and Unblock the Notifications