আশঙ্কা উড়িয়ে কামাল দেখাচ্ছে পরিণীতা, দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর, এ সপ্তাহে টিআরপি লিস্টে বেঙ্গল টপার কে?
সিরিয়ালের দুনিয়ায় সব কিছুই নির্ভর করে টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপির উপর। কোন সিরিয়াল কত বেশি জনপ্রিয়, কোন সিরিয়াল দর্শকদের মনোরঞ্জন করতে সব রকম ভাবে সার্থক, সবকিছুই বোঝা যায় তার টিআরপি রেটিং দেখে। শুধু তাই নয়, এই টিআরপির ওপরেই নির্ভর করে যে কোনও সিরিয়ালের ভাগ্য।
কারণ টিআরপি তালিকায় ভালো ফল করলে সেই সব ধারাবাহিক চলে দীর্ঘদিন। কিন্তু টিআরপি লিস্টে আশানুরূপ জায়গা না করতে পারলে দ্রুতই সেই ধারাবাহিকের যবনিকা পতন হতে সময় লাগে না।

বৃহস্পতিবার মানেই মেকার থেকে চ্যানেল কর্তৃপক্ষ সকলের বুক দুরুদুরু। কারণ এই দিনেই প্রকাশিত হয় টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকা। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ব্যাপক পরিবর্তন না হলেও রইল বেশ কিছু নতুন চমক। একদিকে যেখানে নিত্যনতুন টুইস্ট-টার্ন দিয়ে এখনও সমানতালে দর্শকদের মন জয় করে রেখেছে পুরনো সিরিয়াল গুলি, অন্যদিকে সেখানে কামাল দেখাচ্ছে নতুন বেশ কিছু সিরিয়ালও।
কয়েকদিন আগেই এক বছর পূর্ণ করেছে সিরিয়াল কথা। একই সঙ্গে এই সপ্তাহেও টিআরপি তালিকায় এক নম্বরে টিকে থাকলো এই সিরিয়াল। তবে কথা একা নয়, তার সঙ্গে চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিক ফুলকিও। অন্যদিকে ভাবা হয়েছিল তেমন একটা ধোপে টিকবে না নতুন ধারাবাহিক পরিণীতা। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে সম্প্রচার থেকে এখনও পর্যন্ত টিআরপি লিস্টে প্রথম পাঁচের নিচে নামেনি এই সিরিয়াল। এই সপ্তাহেও তার কোনও অন্যথা হলো না। ৭.৩ রেটিং নিয়ে গীতা এলএলবি'র সঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করেছে পরিণীতা।
চলতি সপ্তাহে দুর্দান্ত কাম ব্যাক করেছে সিরিয়াল জগদ্ধাত্রী। স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর গল্প দর্শকদের অত্যন্ত পছন্দের, তা আরো একবার প্রমাণিত হলো টিআরপি লিস্ট দেখেই। ৭.২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। একই সঙ্গে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে উড়ান এবং কোন গোপনে মন ভেসেছে। টিআরপি রেটিং যথাক্রমে, ৬.৯ ও ৬.৭।












Click it and Unblock the Notifications