Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টপার পজিশন ছিনিয়ে নিল ‘গৌরী এলো’, কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’- ‘জগদ্ধাত্রী’

গত কয়েক মাস ধরে টিআরপির তালিকায় লড়াই চলছে দুই ধারাবাহিকের মধ্যে, অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রীর মধ্যে চলছে জোর টক্কর। কেউ কাউকেই তার জায়গা ছাড়তে নারাজ।

তবে এবার সবাইকে হারিয়ে চলতি সপ্তাহে টিআরপির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে 'গৌরী এলো’ ধারাবাহিকটি। প্রাপ্ত নম্বর ৬.৯। তবে খুব পিছনে নেই অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে চলে এসেছে অনুরাগের ছোঁয়া। প্রথম স্লট হারা হয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থান দখল করেছে সে, ৬.৬ নম্বর পেয়েছে জগদ্ধাত্রী।

কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’- ‘জগদ্ধাত্রী’


চতুর্থ স্থান দখল করেছেন নিম ফুলের মধু। তবে সপ্তম স্থানে চলে এসেছে পঞ্চমী। যার প্রাপ্ত নম্বর ৫। অনেকটাই পিছিয়ে গেছে গাঁটছড়া, দশম স্থান দখল করছে এই ধারাবাহিক। তার সঙ্গে পাল্লা দিচ্ছে মেয়েবেলা। টিআরপির তালিকায় প্রথম পাঁচে ৪টি ধারাবাহিকি হলো জি বাংলার, আবার অপরদিকে শেষে স্টার জলসার ছটি ধারাবাহিক। তবে টিআরপির তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারেনি মুকুট এবং সোহাগ জল।

কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’- ‘জগদ্ধাত্রী’


জানা গিয়েছে, ৩১ তারিখে শেষবার এর মতো শুটিং করবে মিঠাই টিম। চ্যানেলে তরফে যদিও কিছু ঘোষণা না করা হলেও জানা গিয়েছে ১১ জুন শেষবার নাকি পর্দায় সম্প্রচারিত হবে মিঠাই ধারাবাহিকটি।তারই মাঝে এল আরোও এক খারাপ খবরে, যে খবরে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে অনুগামীদের। মিঠাই শেষ হওয়ার পরেই নাকি শেষ হয়ে যাবে সোহাগ জল সিরিয়ালটি।

কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’- ‘জগদ্ধাত্রী’


এবার মার্চ মাসেই সামনে এসেছিল 'ফুলকি’ ধারাবাহিকের প্রথম প্রোমো। যা দেখে খুশি হয়েছিলেন অনেক অনুগামীরা। কারণ নতুন ধারাবাহিক আসবে জানলেই সিরিয়ালপ্রেমীরা কিন্তু খুব উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল দিব্যানি মন্ডলকে। তবে সে সময় কিন্তু নায়কের চরিত্রের সামনে আসেনি।

কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’- ‘জগদ্ধাত্রী’


সেরা দশের তালিকা দেখুন

প্রথম স্থানে গৌরী এলো (৬.৯)

দ্বিতীয় স্থানে অনুরাগের ছোঁয়া (৬.৭)

তৃতীয় স্থানে জগদ্ধাত্রী (৬.৬)

চতুর্থ স্থানে নিম ফুলের মধু (৬.০)

পঞ্চম স্থানে রাঙা বউ (৫.৬)

ষষ্ঠ স্থানে বাংলা মিডিয়াম (৫.২)

সপ্তম স্থানে পঞ্চমী (৫.০)

অষ্টম স্থানে এক্কা দোক্কা (৪.৭)

নবম স্থানে হরগৌরী পাইস হোটেল (৪.৬)

দশম স্থানে মেয়েবেলা ও গাঁটছড়া (৪.২)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+