অনুরাগের ছোঁয়ার কাছে হারল জগদ্ধাত্রী! কত নম্বরে রাঙা বউ-পঞ্চমী

ইতিমধ্যে হাতে চলে এসেছে টিআরপির তালিকা। দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল। গত সপ্তাহে টপার হয়েছিল দুই ধারাবাহিক, জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া। তবে চলতি সপ্তাহে কিন্তু অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রীকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৭.৫। তবে খুব পিছিয়ে নেই জগদ্ধাত্রীও। যার প্রাপ্ত নম্বর ৭।

বেশ কয়েক মাস ধরেই কিন্তু জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া মধ্যে টক্কর চলছে, বৃহস্পতিবার মানেই সিরিয়ার প্রেমীদের কাছে যেন একটা রেজাল্ট বেরোবার দিন। এই দিনেই তারা জানতে পারেন কোন ধারাবাহিক কাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চলতি সপ্তাহে টিআরপির তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছে গৌরী এলো। যার প্রাপ্ত নম্বর ৬.৮।

অনুরাগের ছোঁয়া

তবে নিম ফুলের মধু চলে এসেছে চতুর্থ স্থানে। যার প্রাপ্ত নম্বর ৬.৪। হাড্ডি লড়াই চলছে মেয়েবেলা ও হরগৌরী পাইস হোটেলের মধ্যে, যাদের নম্বর ৪.৭। যারা অষ্টম স্থান দখল করেছে।

সপ্তম স্থান দখল করেছে একাদোক্কা, যার প্রাপ্ত নম্বর ৫.৩। ষষ্ঠ স্থানে চলে এসেছে পঞ্চমী। রাঙ্গা বউ এবং বাংলা মিডিয়ামের মধ্যে বেশ জোরদার টক্কর চলছে ।কারণ দুজনেই পঞ্চম স্থান দখল করে ৫.৫ নম্বর জিতে নিয়েছে।

জগদ্ধাত্রী


চলতি সপ্তাহে সোহাগ জল কিন্তু টিআরপির তালিকায় নিজেদের স্থান দখল করে নিয়েছে। শোনা যাচ্ছে , শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিকটি। আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডুর অভিনয় নজর কেড়েছে সকলের। সেই জায়গা নাকি শুরু হবে ফুলকি। ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে মনে হয় মনোহরার সেটও।

দেখুন সেরা দশের তালিকা

প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৭.৫)

দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৭.০)

তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৬.৮)

চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৬.৪)

পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ (৬.১)/ বাংলা মিডিয়াম (৫.৫)

ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী (৫.৪)

সপ্তম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৫.৩)

অষ্টম স্থানে রয়েছে মেয়েবেলা/ হরগৌরী পাইস হোটেল (৪.৭)

নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি (৪.৪)

দশম স্থানে রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+