‘কুলপি’র ট্রেলার প্রকাশ্যে! পায়েল-প্রত্যয়ের জুটির সিনেমা কেমন হবে, সেদিকেই তাকিয়ে দর্শকরা

‘কুলপি’র ট্রেলার প্রকাশ্যে! পায়েল-প্রত্যয়ের জুটির সিনেমা কেমন হবে, সেদিকেই তাকিয়ে দর্শকরা

বাংলা সিনেমার প্রতি প্রায় সকলেই কমবেশি ভালোবাসা রয়েছে। কোন নতুন সিনেমা বেরোলে সেটা দেখার আগ্রহ প্রকাশ করেন প্রায় সকলেই। এবার ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে তৈরি সিনেমা কুলপির ট্রেলার প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার, যা ঘিরে অনুগামীদের খুব খুশি দেখা যাচ্ছে। সিনেমার ট্রেলার লঞ্চের দিন অনুষ্ঠানে অনেক তারকাদের উপস্থিতি লক্ষ করা গেছে। হাজির ছিলেন ছবির সকল কলাকুশলীরা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। অভিনেতার ভূমিকায় রয়েছেন প্রত্যয় ঘোষ। অভিনেত্রীর নাম এই সিনেমায় হয়েছে কঙ্কনা।

‘কুলপি’র ট্রেলার প্রকাশ্যে! পায়েল-প্রত্যয়ের জুটির সিনেমা কেমন হবে, সেদিকেই তাকিয়ে দর্শকরা


তবে অনেকেরই প্রশ্ন এই ছবিটির গল্প কি নিয়ে? কুলপি সিনেমাটি খানিকটা অন্যধারার গল্প বলা চলে। সেইসঙ্গে থাকবে নানা রকম মোড় ঘোরানো দিকও। এক কথায় সিনেমাটি খুব ভালো হবে বলেই আশা রাখছে সকলে। সিনেমায় পায়েল সরকার ছাড়াও দেখা মিলবে সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু-সহ অন্যান্য কলাকুশলীদের।

আসন্ন ছবিটি পরিচালনা করছেন পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। তার মতে, 'ছবিটির গল্প মূলত একটি রোম্য়ান্টিক ও কমেডির। গল্পের মধ্যে থাকবে রহস্য, রোমাঞ্চ, থ্রিলার। যা দর্শকদের শেষ পর্যন্ত ছবিটি দেখতে বাধ্য করবে বলে তিনি জানান। প্রত্যয় 'কুলপি'র চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলেছেন। এবং পায়েল তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ওঁরা ছাড়াও বাকি যে সকল কলাকুশলী, তারকারা রয়েছেন, প্রত্যেকেই নিজের সবটা দিয়ে কাজ করেছেন। এই সিনেমায় কিন্তু একাধিক সার্কাসের দৃশ্য আছে। আমি বিশ্বাস করি অ্যাকশন ও খেলার দৃশ্য বাচ্চাদেরও ভাল লাগবে বলে। অপরদিকে, কুলদীপ-কঙ্কনার শান্ত রসায়ন ও কুলদীপের নিজের ওপর চাপিয়ে দেওয়া সমস্ত সীমানার ঊর্ধ্বে ওঠার আপ্রাণ চেষ্টাও কিন্তু দর্শককে আরও পরোপকারী ও একজন সহানুভূতিশীল ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করবে।'

সিনেমায় হিলটন ব্রাগানজার দেখা মিলবে খলনায়কের চরিত্রে। ছবিতে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। শ্রী প্রীতম, শোভন গঙ্গোপাধ্যায়, সুপ্রতীপ ভট্টাচার্য এই সিনেমার গান তৈরি করেছেন। আবহ সঙ্গীতের জন্য তৈরি করেছেন অমিত ইশান। এই বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+