তবে কি নতুন সংগ্রামের শুরু ঝিলমিলের জীবনে? দেখুন ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের প্রোমো

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া’। এখানে অভিনয় করছেন শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত। তাদের সাবলীল অভিনয় পছন্দ করেন সকলেই। এবার চ্যানেলে তরফে এমন একটি প্রোমো শেয়ার করা হয়েছে যা দেখে অবাক হয়ে যাচ্ছেন অনুগামীরা।

নানান সংঘাত কাটিয়ে আবিরের সঙ্গে ঝিলমিলের সবে মিলন হতে শুরু করেছে, ব্যাস তারই মাঝে আবার ঝিলমিলের জীবনে নতুন বড় কোনও সংগ্রামের ঝড় আসতে চলেছে। কী দেখা যাচ্ছে প্রোমোতে।

তবে কি নতুন সংগ্রামের শুরু ঝিলমিলের জীবনে? দেখুন ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের প্রোমো
Photo Credit: ছবি সৌজন্য - zeebanglaofficial/ইনস্টাগ্রাম

ভিডিওতে দেখা যাচ্ছে, আবিরের আগের স্ত্রী অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন। আবির বাড়িতে ঝিলমিলকে একটি হাতে আংটি পড়াতে পড়াতে কথা দিচ্ছেন, এই হাত আমি আর কখনোও ছাড়বো না। এই সময় পরিবারের সকলে হাততালি দিয়ে উঠছে। সকলেই খুব খুশি হয়েছেন। তবে এরই মাঝে আসে এক বড় বিপদ। হঠাৎ ফোন বেজে ওঠে, আবির সেটি ধরেন। তাঁকে হাসপাতালের তরফে জানানো হয়, তার স্ত্রী হাসপাতালে ভর্তি। তারপর আবির আর ঝিলমিল উদভ্রান্তের মতন হাসপাতালে পৌঁছয়।

সেখানেই তারা গিয়ে দেখতে পায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে আবিরের আগের স্ত্রী অপর্না। সে আবিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। তখনই ঝিলমিল খানিকটা থমকে যান এবং আবিরের হাত চেপে ধরেন। তবে কি ঝিলমিলের জীবনে আবারোও শুরু হচ্ছে নতুন কোন সংগ্রাম। এটি জানতে হলে আপনাকে দেখতে হবে ধারাবাহিকটি।

কিছুদিন আগে স্লট পরিবর্তন হয়েছে এই ধারাবাহিকের। রাত সাড়ে নটা স্লটে দেখানো হবে নতুন ধারাবাহিক মুকুট। ২৭ মার্চ থেকে তোমার খোলা হাওয়ার স্লটে আসছে নতুন ধারাবাহিক। আর ওই দিন থেকেই দুপুর তিনটে স্লটে দেখানো হবে তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি। ইতিমধ্যে চ্যানেলে তরফে মুকুট ও তোমার খোলা হওয়ার নতুন সময়ের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ঝিলমিলের কখনোও নিয়ম মেনেই সব কাজ করে থাকেন। নিয়ম ভাঙতে সব থেকে বেশি পছন্দ করেন ঝিলমিল। তবে এই ধারাবাহিকে অভিনেতা শুভঙ্কর সাহাকে দেখা যাবে তিনি নিয়ম মেনেই কাজ করেন। নিয়ম ভাঙতে একদম পছন্দ করেন না তিনি। একদিন গঙ্গায় স্নান করতে যায় শুভঙ্কর। সেখানেই স্নান করতে আসেন ঝিলমিলও। যখন শুভঙ্কর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে স্নান করবেন বলে ঠিক করেন তখন ঝিলমিলও গঙ্গার জলে ঝাঁপ দেয় আচমকাই। সেই জল ছিটকে আসে শুভঙ্করের গায়ে। আর ঠিক এমন সময় শুভঙ্করের এক বাড়ির সদস্য বলে ওঠেন আমাদের বাবার জন্য এমনই একটা মেয়ে দরকার। তবে এর পর কী হবে তা দেখতে হলে আপনাকে দেখতে হবে ধারাবাহিকটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+