এবার শহরের রাস্তায় হেনস্থার শিকার বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী
অভিনেত্রী-মডেল উষসীর সেনগুপ্তের হেনস্থা কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠতে শুরু করেিছল শহরের রাস্তা মহিলাদের জন্য কতটা নিরাপদ।
অভিনেত্রী-মডেল উষসীর সেনগুপ্তের হেনস্থা কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠতে শুরু করেিছল শহরের রাস্তা মহিলাদের জন্য কতটা নিরাপদ। বুধবার সকালে শহরের রাস্তাতেই অ্যাপ ক্যাব চালকের হাতে নিগৃহীত হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তিনি অভিযোগ করেছেন বুধবার সকালে পিকনিক গার্ডেনের বাড়ি থেকে শ্যুটিংয়ের জন্য বেরিয়েছিলেন তিনি। অ্যাপ ক্যাব ভাড়া করে যাচ্ছিলেন অভিেনত্রী। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই চালক নেমে যেতে বলেন স্বস্তিকাকে। অভিযোগ প্রতিবাদ করায় গাড়ি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন ক্যাব চালক। ইএম বাইপাসের ভিআইপি বাজারের কাছে ঘটেছে ঘটনাটি।

অভিনেত্রীকে জোর করে গািড় থেকে টেনে নামিয়ে দেন ক্যাব চালক। রীতিমত আতঙ্কিত হয়ে স্বস্তিকা তাঁর বাবাকে ফোন করেন। তিনি গাড়ি নিয়ে এসে মেয়েেক সেখান থেকে নিয়ে যান। গোটা ঘটনাটি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রী এবং তাঁর বাবা কুমারদীপ বাবু জানিয়েছেন, জরুরি শ্যুটিং থাকায় সেই মুহূর্তে পুলিসে অভিযোগ জানাতে পারেননি তাঁরা। শ্যুটিং শেষ হতেই তিলজলা থানায় এফআইআর করেন অভিনেত্রী।
কয়েক দিন আগেই শ্যুটিং থেকে ফেরার সময় বাইপাসের ধারে আক্রান্ত হয়েছিলেন আরও এক টেলি অভিনেতা জিতু কমল। তাঁর গাড়ির উপর চড়াও হয়েছিল একদল মদ্যপ যুবক। ভাঙচুর চালানো হয় জিতুর গাড়িতেও। এমনকী অভিনেতাকে মারধর করার এবং মেরে ফেলার হুমকিও দেয় ওই মত্ত যুবকরা। এই ঘটনার আগে রাতের শহরে হেনস্থার শিকার হন মডেল-অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তও। দিনেদুপুরে হেনস্থার শিকার হন জাতীয় স্তরের সোনাজয়ী বক্সার সুমন কুমারী।












Click it and Unblock the Notifications