Alivia Sarkar: সাদা কালো ছবিতে স্পষ্ট অন্তর্বাস! ছবি পোস্ট করতে বাঙালি অভিনেত্রীকে কুৎসিত আক্রমণ
Bengali Actress Alivia Sarkar: ইনস্টাগ্রামে এখন অনেক বেশি অ্যাকটিভ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা! মিনিটে মিনিটে কখনও রিল বানাচ্ছেন তো আবার কখনও নিজেদের বিশেষ ফটোশুটের ছবি শেয়ার করছেন। রিল হোক কিংবা ছবি! সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার সঙ্গে সঙ্গেই লাইক-শেয়ারের বন্যা বইছে।
তেমনই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার ( Alivia Sarkar) । সম্প্রতি ফের একবার সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। অলিভিয়া সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ। বিশেষ করে নানা সময়ের তাঁর ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন তাই ইনস্টাগ্রামে।

এর মধ্যে তো রয়েছে একাধিক রিল এবং ভিডিও। তেমনই অলিভিয়া একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেটি একটি বিশেষ ফটোশুটের। শুধু তাই নয়, বেশ সাহসীও। সাদা কালো। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে অন্তর্বাস স্পষ্ট। পরে থাকা শার্টের সবকটি বোতাম খোলা। আর এমন ছবি পোস্ট করতেই ময়দানে সমালোচকরা।
অভিনেত্রীর ছবি নিয়ে শুরু ট্রোলিং। ছবির নীচে একের পর এক নোংরা কমেন্টের ঝড়। তাদের মধ্যেই একজন লিখছেন, এমন ছবি পোস্ট করবেন না। বিশেষ করে পুরুষরা উত্তেজিত হন এমন ছবি পোস্ট না করার পরামর্শ অভিনেত্রীকে। আরও একজন লিখছেন, 'Natural Tumi onek sundoor, ei sob pore photo post kore ki lov hoi tmr'। কেউ আবার লিখছেন পুরো আগুন। যদিও একের পর এক কুমন্তব্যকে যদিও গ্রাহ্য করতে চান না অলিভিয়া।
বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অলিভিয়া জানিয়েছেন, সমস্ত রকমের ছবিই পোস্ট করেছি। এমনকি সেলফিও পোস্ট করি। এমনকি একাধিক শুটের ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি। কিন্তু মানুষের নজর সেদিকে যায় না।
তবে এহেন মন্তব্যে অভ্যস্ত হয়ে গিয়েছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন এই টলি অভিনেত্রী। তবে যারা সমস্ত কিছুকে ঝাঁপিয়ে যান তাদের সঙ্গে সঙ্গে ব্লিক করে দেন বলেও মন্তব্য তাঁর। শুধু অলিভিয়াই নয়, কার্যত সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিনই ট্রলিংয়ের শিকার হন অভিনেত্রীরা। এমনকি পুরুষ অভিনেতারাও বাদ যান না ট্রলিং থেকে।
এই ইবস্থায় বারবার অভিনেতা-অভিনেত্রীরা সরব হয়েছেন। কিন্তু ট্রোলিং বন্ধ হয়নি। বরং প্রত্যেকদিনই বেড়ে চলেছে।












Click it and Unblock the Notifications