Sudipta Bakshi: স্বামীর সঙ্গে Honeymoon-এ বেণী বৌদি! সোশ্যাল মিডিয়াতে ফাঁস সেই ছবি
Bengali Actress Sudipta Bakshi: মাসখানেক হল বিয়ে হয়েছে টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের! কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরে যান তিনি।
সাতসকালে সেজে শুটিং ফ্লোরে দেখা যায় তাঁকে ( Sudipta Bakshi) । মেগা ধারাবাহিকে হঠাত করে ছুটি নেওয়াটা খুবই কঠিন। আর তাই সেভাবে ছুটি নেওয়া হয়নি সুদীপ্তার। ফলে হানিমুনে ( Honeymoon) যাওয়াও হয়নি তাঁর। নিজের জন্যে সময় বার করে নিলেন অভিনেত্রী (Bengali Actress)। স্বামীর সঙ্গে চললেন হানিমুনে।

'সোহাগজল' সিরিয়ালে ( Bangla Serial Sohag Jol) বেণী বৌদির চরিত্রে বেশ জনপ্রীয় সুদীপ্তা। গত কয়েকদিন আগেই সিরিয়ালের ৪০০ পর্ব অতিক্রম করেছে। আর তা উদযাপন করতে গোটা টিম মেতে উঠেছিল। কেক কেটে সিরিয়ালের ৪০০ পর্ব উদযাপন করতেও দেখা গিয়েছে।
কিন্তু টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি 'সোহাগজল' বন্ধ হয়ে যাবে। আর এই জল্পনার মধ্যেই হানিমুনে গেলেন অভিনেত্রী। কিন্তু কোথায়! ইতিমধ্যে অভিনেত্রী সোস্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে সমুদ্রের জলরাশির মধ্যে স্বামী সৌম্য বক্সির সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী সুদীপ্তাকে। এমনকি বিচে সেলফি তুলতেও দেখা যাচ্ছে তাঁকে।
একাধিক ছবি শেয়ার করেছেন সুদীপ্তা। কিন্তু জায়গাটা কোথায়? সুদীপ্তা জানিয়েছেন পুরীতে গিয়েছেন তাঁরা। তবে এটা ঠিক হানিমুন নয় বলেই জানিয়েছেন সুদীপ্তা। ট্রিপটাকে কিছুটা হাওয়া বদল বলতেই বেশি পছন্দ তাঁর। কিন্তু হানিমুনে যাবেন কবে?
সেটা অবশ্য সময়ের উপরেই ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। গত ১লা মে প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির ছেলে সৌম্য বক্সির সঙ্গে বিয়ে হয় সুদীপ্তার। একেবারে গান-বাজনা সহ ধূমধাম করে বিয়ে হয় দুজনের। তাঁদের বিয়েতে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে টলিউডের সমস্ত অভিনেতারাই উপস্থিত ছিলেন। আর বিয়ের পরেই দুজনের কাজে ব্যস্ত হয়ে যান! সৌম্যে তৃণমূল দল করার পাশাপাশি পারিবারিক ব্যবসাও দেখেন।












Click it and Unblock the Notifications