Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tollywood: পুজোতেই প্রেমের সিলমোহর, প্রেমিককে প্রকাশ্যে আনলেন টলি তারকা

বিয়ে ভেঙেছে অনেকদিনই। দীর্ঘসময় একাই ছিলেন অভিনেত্রী। বারবার প্রশ্ন এসেছে নতুন কাউকে পছন্দ হল কিনা। কিন্তু বারবারই জানিয়েছিলেন একা থাকার স্বাধীনতা হারাতে চান না তিনি। অবশেষে অভিনেত্রীর মন টলাতে সক্ষম হয়েছেন একজন।

পুজোতেই নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ইনস্টাগ্রাম পোস্টে নতুন প্রেমিকের ছবিও দিয়েছেন তিনি। তবে এখন শুধুই প্রেম বিয়ে নিয়ে ভাবছেন না। কারণ সম্পর্কটা একেবারেই নতুন একটু সময় দিতে চান তিনি।

Madhumita sarkar

কিন্তু কার সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী। তাঁর নাম দেবমাল্য চক্রবর্তী। তিনি সিনেমা জগতের কেউ নন। তাহলে কীভাবে আলাপ। সেবিষয়ে কিছুই বলতে চাননি অভিনেত্রী। কেবল জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। ধীরে ধীরে প্রেম পরিণতি পেয়েছে। আবার সবটাই নতুনের মতো। তাই এখনই এই নিয়ে খুব বেশি কথা তিনি বলতে চান না।

টেলিভিশনে বোঝে না সে বোঝে না সিরিয়ালে অভিনেতা যশের সঙ্গে জুটিতে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মধুমিতা। তাড়াতাড়ি বিয়েও সেরেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশিদিন। বিচ্ছেদ হয় সম্পর্কে। তারপরে একাই ছিলেন তিনি। একাধিক বাংলা ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন মধুমিতা।

টেলিভিশনে বোঝে না সে বোঝে না সিরিয়ালে অভিনেতা যশের সঙ্গে জুটিতে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মধুমিতা। তাড়াতাড়ি বিয়েও সেরেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশিদিন। বিচ্ছেদ হয় সম্পর্কে। তারপরে একাই ছিলেন তিনি। একাধিক বাংলা ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন মধুমিতা। এবার নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+