Rubel Das Accident News: বাসের উপর উঠে মারপিঠ, ভাঙল পা! শয্যাশায়ী অভিনেতা রুবেল দাস

Bengali Actor Rubel Das Accident News: দুর্ঘটনার কবলে অভিনেতা রুবেল দাস! শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। আর তাতেই অভিনেতার দুটি গোড়ালি ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি বেশ উদ্বেগের বলেই খবর। এই ঘটনার পরেই বারাসতের বাড়িতেই চিকিৎসাধীন অভিনেতা।

সম্পূর্ণ বিছানা নিয়েছেন। কোনও ভাবে উঠে দাঁড়াতেই পারছেন না। রুবেলের এহেন অবস্থার পরেই চিন্তায় ঘুম উড়েছে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের ( Sweta Bhattacharya) । ইতিমধ্যে অভিনেতা রুবেলের পাশে থাকার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি।

 শয্যাশায়ী অভিনেতা রুবেল দাস

সেখানে শ্বেতা প্রেমিক রুবেলকে 'my champ' বলে সম্বোধন করে লিখছেন, '' তুমি খুবই সাহসী। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভালো তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। Love you babai.I am always with you''। শ্বেতার এহেন পোস্টের পরেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অনেকেই কি হয়েছে বলে জানতে চাইছেন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন, আচমকাই এই ঘটনা ঘটেছে। একটি সিরিয়ালে দৃশ্যের প্রয়োজনে মারপিঠের অভিনয় করেছিলেন রুবেল ( Bengali Actor Rubel Das) । যেখানে বাস থেকে লাফানোর একটি শট ছিল।

আর যেখানে এই লাফ দেওয়ার কথা ছিল সেখানটা সম্পূর্ণ ভাবে এবড়ো খেবড়ো ছিল। আর তা না বুঝেই সেখানে রুবেল ঝাঁপিয়ে পড়ে এবং পা ঘুরে যায়। আর তাতেই চোট বলে জানিয়েছেন শ্বেতা।

তবে ঘটনার পর থেকেই যে চিন্তায় ঘুম উড়েছে তা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে সিরিয়ালের শুটিং প্রত্যেকদিন থাকে। র্বগুলো ব্যাঙ্ক করে রাখা হয়। এই অবস্থায় কীভাবে শুটিং সম্ভব তা নিয়েও চিন্তিত অভিনেত্রী। তাঁর কথায়, রুবেল দাঁড়াতেই পারছেন না। এমনকি বাথরুমেও যেতে পারছেন না। এই অবস্থায় কীভাবে শুটিংয়ে যাবে তা নিয়ে চিন্তিত শ্বেতা।

গত কয়েকদিন আগেই শ্বেতাকে লং ড্রাইভে গেছিলেন রুবেল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন। সেই ভিডিওতে যানজটে একেবারে শুয়ে রুবেলকে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। আর সেখানে খুনসুটি করছেন শ্বেতা। আর এরপরেই এই ঘটনা!! স্বভাবতই চিন্তায় অনুগামীরা।

যা খবর নিম ফুলের মধু বলে একটি সিরিয়ালের শুটিংয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+