মিঠাই শেষ হতেই দুষ্টু মিষ্টি লুক উধাও, ইনস্টা পোস্টে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী
মিঠাই শেষ হওয়ার পর থেকে আর চেনাই যাচ্ছে না সৌমতৃষাকে। একের পর এক হট লুকে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েেছন তিনি। অফশোল্ডার টপে আবার ইনস্টা পোস্টে আগুন ঝরালেন অভিনেত্রী। তাতে কমেন্টের বন্যা বইছে তাতে সন্দেহ নেই।
যতদিন মিঠাইয়ে দেখা গিয়েছিল সোমতৃষাকে ততদিন শাড়ি বা সালোয়ার কামিজের বাইরে কোনও পোশাকেই তাঁকে দেখা যায়নি। মিঠাইয়ে সাদামাঠা গ্রাম্য তরুণীর চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন সৌমতৃষা। সেই সম্মোহমন থেকে এখনও বেরিেয় আসতে পারেনি দর্শকরা।

সৌমতৃষার অভিনয় দক্ষতার জেরেই টানা ৫০ দিন টিআরপির টপে ছিল মিঠাই। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েিছল মিঠাই। সেকারণে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পরেও মিঠাই চরিত্রে অভিনয় করা সৌমতৃষাকে ভুলতে পারছেন না দর্শকরা। কিন্তু মিঠাই শেষ হতেই নিজের ভোল বদলে ফেলেছেন অভিনেত্রী। একের পর এক হট ফটোশ্যুটে যাকে বলে চমক দিয়েছেন তিনি।
আবারই ইনস্টা পোস্টে হট লুকে দেখা গেল সৌমতৃষাকে। একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। হলুদরঙের অফশোল্ডার টপে খোলা মেলা পোশাকে অসংখ্য অনুরাগীর ঘুম কেড়েছেন সৌমতৃষা। তাঁর রূপে মুগ্ধ অনুরাগীরা। কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইনস্টাপোস্ট। সিরিয়াল থেকে একেবারে সটান বড় পর্দার অফার পেয়েছেন অভিনেত্রী। দেবের সঙ্গে অভিনয় করবেন তিনি। যদিও এখনও সেই সিনেমার শ্যুটিং শুরু হয়নি। তা্র আগেই একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে চমক ধরাচ্ছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications