ডোমজুড়ে অভিনেত্রীকে নিয়ে তুলকালাম, পুলিশ নিল না অভিযোগ, হাইকোর্টে মামলা টেলি তারকার
ডোমজুড়ে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে অভিনেত্রী অনুমিতা দত্তের উপর হামলার অভিযোগ। অভিনেত্রীর মাকে চুেলর মুঠি ধরে মারধর করা হয়। অভিনেত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি। তারপরে কলকাতা হাইকোর্টে সরাসরি মামলা করেন অভিনেত্রী।
জনপ্রিয় টেলি সিরিয়াল সাথীর অভিনেত্রী অনুমতা দত্ত এবং তাঁর পরিবারকে ডোমজুড়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিনেত্রী জানিয়েছেন তিনি মঙ্গলবার ডোমজুড়ে গিয়েছিলেন মা-বাবাকে নিয়ে দিদির বাড়িতে। সেখানে একটি দোকানের সামনে গাড়ি ছিল তাঁদের। দোকানদার সেখান থেকে তাঁদের গাড়িটি সরিয়ে দিতে বলেন। অভিনেত্রী জানান যে এক্ষুনি তিনি চলে আসবেন। তাছাড়া এখানে কোনও নো পার্কিংও লেখা নেই আবার দোকানে তেমন ভিড়ও নেই।

ইতিমধ্যেই তাঁর গাড়ির চালক সেখান গাড়িটি সরিয়ে নিয়ে যায়। তারপরেও আরও একটি দোকান দার গাড়ি রাখা নিয়ে তাঁদের হুমকি দিতে থাকে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। দুর্জয় নামে এক ব্যক্তি এগিয়ে অসে হুমকি দিতে থাকেন। এবং তাঁর গাড়িতে মারতে থাকেন। অভিনেত্রীর মা দুর্জয়ের আচরণের প্রতিবাদ করলে তাঁর মাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। তাঁকে বাধা দিতে গেলে অভিনেত্রীও আক্রান্ত হন।
সঙ্গে সঙ্গে তাঁরা থানায় গিয়ে অভিযোগ জানাতে যান। কিন্তু পুলিশ অভিযোগ নিতে চাননি। শেষে আদালতে গিয়ে মামলা দায়ের করেন অভিেনত্রী এবং তাঁর পরিবার। আদালত মামলা গ্রহণ করলে পুলিশ এফআইর করতে রাজি হয়। কিন্তু তাঁদের এফআইআরের কোনও কপি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications