অভিনেত্রী অপরাজিতা আঢ্যর জন্মদিন, শুভেচ্ছায় ভাসালেন অনুরাগীরা
অভিনেত্রী অপরাজিতা আঢ্যর জন্মদিন, শুভেচ্ছায় ভাসালেন অনুরাগীরা
টলিউডের সিনেমা ও বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের জন্মদিন। ১৯৭৮ সালের আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। আজকের এই সুন্দর বিশেষ দিন তিনি কিন্তু তাঁর পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। আজ রাতেই পরিবার থেকে অভিনেত্রীর জন্য একটি সারপ্রাইজ পার্টি রেখেছেন।

অভিনেত্রীর জন্মদিনে অনুগামীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। তাঁর স্বামী অতনুবাবু ও বন্ধুরা তাঁর জন্য কেক এনেছিল। অভিনেত্রী হ্যাপি বার্থ ডে লেখার সামনে বসে হাসতে দেখা গেছে।
অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী। বাংলা ধারাবাহিকটি কিন্তু খুব পছন্দের অনুগামীদের। নতুন বাংলা ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। যাতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। গল্পে আছে কিন্তু টান টান উত্তেজনা, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, বাংলা ধারাবাহিকের প্রোমো রিলিজ হয়েছে। সেখানেই ধারাবাহিকের সম্প্রচারের সময় ও শুরু হওয়ার তারিখ বাল হয়েছিল। কিন্তু এবার টাইমের পরিবর্তন হল। তাহলে কোন ধারাবাহিকের জায়গা এল নতুন সিরিয়ালটি।
আগে বলা হয়েছিল চলতি মাসের ১৪ই ফেব্রুয়ারি প্রতি সপ্তাহের সোম থেকে রবি রোজ সন্ধে ৬ টায় এই বাংলা ধারাবাহিকটি জি বাংলায় দেখানো হবে। তখন অনেক নেটিজেনদের মনে হয়েছিল তাহলে কি এবার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে? যা নিয়ে অনেকের মন খারাপ হয়েছিল।
'অপরাজিতা অপু' বাংলা ধারাবাহিকটির বেশ কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হয়েছে। প্রায় ৪ বছর পর ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নতুন ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। লক্ষ্মী কাকিমা চরিত্রে তিনি অভিনয় করবেন। নতুন বাংলা ধারাবাহিকটি কেমন হবে, সেদিকেই তাকিয়ে নেটিজেনরা। অনুগামীরা এই নতুন ধারাবাহিকটি কিন্তু মজার সঙ্গে দেখেন। সাড়ে ৮ টা বাজলে কেউ আর বসে থাকে না টিভি চালিয়ে অপেক্ষা করে লক্ষ্মী কাকিমার জন্য। ধারাবাহিকের প্রতিটি মানুষ খুব সুন্দর অভিনয়ের মাধ্যমে তাঁরা সিরিয়ালটি ফুটিয়ে তুলছে। ভক্তদের মনে লক্ষ্মী কাকিমার অভিনয় কিন্তু খুব সুন্দর ও মজার লেগেছে বলে তাঁরা জানায়।












Click it and Unblock the Notifications