‘‌ধূলোকণা’‌কে সরিয়ে শীর্ষে ‘‌গাঁটছড়া’‌, প্রথম সপ্তাহেই বাজিমাত ‘‌লালকুঠি’‌র, দেখুন টিআরপি তালিকা

‘‌ধূলোকণা’‌কে সরিয়ে শীর্ষে ‘‌গাঁটছড়া’‌, প্রথম সপ্তাহেই বাজিমাত ‘‌লালকুঠি’‌র, দেখুন টিআরপি তালিকা

বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি জানার দিন। প্রত্যেক বৃহস্পতিবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই টিআরপি জানার জন্য। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেটা একদম তলানিত গিয়ে ঠেকেছে। ৭.৫ অঙ্কের গণ্ডি পার করতে পারল না কেউই।

শীর্ষে ফিরে এল গাঁটছড়া

শীর্ষে ফিরে এল গাঁটছড়া

এই সপ্তাহে ফের শীর্ষস্থানে চলে এসেছে 'গাঁটছড়া'। তার প্রাপ্ত রেটিং নম্বর ৭.‌৫। খড়ি-ঋদ্ধির প্রেম এবার জমে উঠেছে। তাঁদের রোম্যান্স বেশ পছন্দ করছেন দর্শকরা। ৭.৩ পেয়ে দ্বিতীয় স্থান যথারীতি 'মিঠাই'-এর। রকস্টার সিড স্বীকার করেছে, সেই আসলে সিদ্ধার্থ। একই সঙ্গে মোদক বাড়ির ছোট ছেলে সন্দীপের প্রেমিকা রবীন্দ্রজয়ন্তীর দিন পা রেখেছে মোদক বাড়িতে। নতুন প্রেমের গন্ধ পেতেই নড়ে বসেছেন 'মিঠাই'-প্রেমীরা।

তৃতীয় স্থানে নেমে এসেছে ধূলোকণা

তৃতীয় স্থানে নেমে এসেছে ধূলোকণা

গত দু-সপ্তাহে শীর্ষস্থান ধরে রেখেছিল 'ধুলোকণা', লালন-ফুলঝুরির বিয়ের টুইস্ট দারুণ উপভোগ করছিল দর্শক। তবে এই সপ্তাহে এক থেকে সোজা তিনে নেমে গেল স্টার জলসার এই মেগা। প্রাপ্ত নম্বর ৭.১। পাশাপাশি চ্যানেল সেরাও হতে পারল না লালন-ফুরঝুরি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে '‌গৌরী এলো'‌ এবং '‌আলতা ফড়িং'‌। রেটিং পয়েন্ট যথাক্রমে, ৭.০ এবং ৬.৭। ষষ্ঠস্থান দখলে রেখেছে উমা ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার। জি বাংলার দুটি সিরিয়ালের ঝুলিতেই রয়েছে ৬.৪ পয়েন্ট।

সপ্তম, অষ্টম ও নবমে কোন ধারাবাহিক

সপ্তম, অষ্টম ও নবমে কোন ধারাবাহিক

সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার '‌মন ফাগুন'‌, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.‌১। সপ্তম স্থামে রয়েছে '‌অনুরাগের ছোঁয়া'‌, তার প্রাপ্ত নম্বর ৬.‌০। জি বাংলায় নতুন শুরু হওয়া '‌লালকুঠি'‌ প্রথম সপ্তাহে বাজিমাত করে ফেলেছে। ৫.‌৮ পেয়ে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক। রুকমা ও রাহুলের জুটি দর্শকদের আগেও পছন্দ ছিল আর এখনও তা পছন্দ করছেন দর্শকরা। দশম স্থানে রয়েছে জি বাংলার '‌পিলু'‌ ও স্টার জলসার '‌আয় তবে সহচরি'‌, দু'‌জনের প্রাপ্ত নম্বর ৫.‌৭।

 প্রথম দশে কোন মেগা:

প্রথম দশে কোন মেগা:

* প্রথম- গাঁটছড়া (৭.৫)

* দ্বিতীয়- মিঠাই (৭.৩)

* তৃতীয়- ধুলোকণা (৭.১)

* চতুর্থ- গৌরী এলো (৭.০)

* পঞ্চম- আলতা ফড়িং (৬.৭)

* ষষ্ঠ- উমা (৬.৪)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

* সপ্তম- মন ফাগুন (৬.১)

* অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+