প্রথম স্থান ধরে রেখেছে ‘মিঠাই’, এগিয়ে ‘গৌরী এল’, চলতি সপ্তাহের টিআরপি তালিকা জানুন
প্রথম স্থান ধরে রেখেছে ‘মিঠাই’, এগিয়ে ‘গৌরী এল’, চলতি সপ্তাহের টিআরপি তালিকা জানুন
বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের টিআরপি জানার দিন। কোন ধারাবাহিক টিআরপি তালিকায় কত নম্বরে রয়েছে তা জানার অপেক্ষায় থাকেন দর্শকরা। গত সপ্তাহেই জি বাংলার পুরনো খেলোয়াড় 'মিঠাই’ নিজের আগের স্থানে অর্থাৎ টিআরপি তালিকায় সবার চেয়ে এগিয়ে ছিল। আগের সপ্তাহেই শীর্ষস্থান হারিয়েছে 'গাঁটছড়া’, এগিয়ে নিজেকে আবারও টপে বসিয়েছে 'মিঠাই’। এবারেও সেটাই বহাল থাকল।

প্রথম স্থানে মিঠাই
প্রথম স্থানে থাকা মিঠাই ও উচ্ছেবাবুর ধারাবাহিক এ সপ্তাহে রেটিং পয়েন্ট পেয়েছে ৮.৬। দ্বিতীয় স্থানে যথারীতি 'গাঁটছড়া' (৮.৪), তাও আবার একা নয়, যুগ্মভাবে 'গৌরী এলো'-র সাথে। যা গত সপ্তাহেই ছিল পাঁচ নম্বরে। দ্যুতি-রাহুলের খুনসুটি-শয়তানির পাশাপাশি ঋদ্ধি ও খড়ির একে-অপরের প্রতি ধীরে ধীরে টান তৈরি হওয়া বেশ ভালো লাগছে দর্শকদের। অন্যদিকে 'গৌরী এলো'র সিরিয়ালে গৌরীকে ইশানের বিয়ে করার পর ইশানের বাড়িতে যে তুলকালাম শুরু হয়েছে এবং এরপর কি টুইস্ট থাকে সেটা জানার অপেক্ষায় আছেন দর্শকরা।

তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছে কারা
তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। তাঁদের প্রাপ্ত টিআরপি ৭.৯। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর কিছুটা কমেছে। চতুর্থ স্থানে রয়েছে 'উমা'। তাদের প্রাপ্ত নম্বর ৭.৬। 'উমা' ধারাবাহিকে নীলের বাড়িতে উমা ফিরে এসে আলিয়ার সঙ্গে সংসার ও ক্রিকেট যুদ্ধে মাতবেন। পঞ্চম স্থানে রয়েছে 'আলতা ফড়িং', তাদের প্রাপ্ত রেটিং ৭.৫। ষষ্ঠ স্থানে রয়েছে 'ধুলোকণা'। তাদের প্রাপ্ত রেটিং নম্বর ৭.৪।

কোন সিরিয়াল কোন স্থানে
এই সপ্তাহে সপ্তম স্থানে রয়েছে 'পিলু' তাদের প্রাপ্ত রেটিং ৭.২। তার ঠিক পরেই অষ্টম স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। তাদের প্রাপ্ত রেটিং ৭.০। নবম স্থানে রয়েছে 'আয় তবে সহচরী'। প্রাপ্ত রেটিং ৬.৭। দশম স্থানে রয়েছে 'মন ফাগুন'। তাদের প্রাপ্ত রেটিং ৬.৬। গত কয়েক সপ্তাহ ধরেই জি বাংলার তুলনায় বেশ খানিখটা এগিয়ে ছিল স্টার জলসার ধারাবাহিকগুলি। তবে চলতি সপ্তাহে আবার জি বাংলা এগিয়ে গিয়েছে।

পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকগুলি
অন্যদিকে শুরুটা ভালো হলেও টিআরপি রিপোর্ট লিস্টে বেশ পিছিয়ে পড়েছে 'খুকুমণি হোম ডেলিভারি'। এছাড়াও চলতি মাসে জি বাংলায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'। তবে টিআরপিতে এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারল না এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত টিআরপি হল ৪.২। একই রকম হাল রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক 'গোধূলী আলাপ'। তাদের প্রাপ্ত রেটিং ৪.০। আর একটি নতুন ধারাবাহিক 'গুড্ডি'। তারও টিআরপি একেবারে তলানিতে।

এক ঝলকে টিআরপি তালিকা
মিঠাই- ৮.৬ (প্রথম)
গাঁটছড়া- ৮.৪ (দ্বিতীয়)
গৌরী এলো- ৮.৪ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.৯ (তৃতীয়)
উমা- ৭.৬ (চতুর্থ)
আলতা ফড়িং- ৭.৫ (পঞ্চম)
ধুলোকণা ৭.৪ (ষষ্ঠ)
পিলু- ৭.২ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.০ (অষ্টম)
আয় তবে সহচরী ৬.৭ (নবম)
মন ফাগুন ৬.৬ (দশম)












Click it and Unblock the Notifications