‘‌মিঠাই’‌কে পেরিয়ে দ্বিতীয় স্থান নিল ‘‌আলতা ফড়িং’‌, টিআরপিতে ফের প্রথম স্থানে ‘‌গাঁটছড়া’‌

‘‌মিঠাই’‌কে পেরিয়ে দ্বিতীয় স্থান নিল ‘‌আলতা ফড়িং’‌, টিআরপিতে ফের প্রথম স্থানে ‘‌গাঁটছড়া’‌

এই খেলায় পুরনো খেলোয়াড় হলেও, নতুনদেরও যে জায়গা দিতে হয় তা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছে জি বাংলা। গত চার সপ্তাহ ধরে লাগাতার জি বাংলার '‌মিঠাই’‌ পরাজিত হচ্ছে স্টার জলসার ‌কাছে। বৃহস্পতিবার মানেই দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের টিআরপি রেটিং কোথায় দাঁড়িয়ে রয়েছে তা জানার অধীর অপেক্ষা।

‘‌মিঠাই’কে মাত দিল ‌‘‌গাঁটছড়া’‌

‘‌মিঠাই’কে মাত দিল ‌‘‌গাঁটছড়া’‌

এ সপ্তাহেও চিত্র কিছুই বদলালো না, '‌মিঠাই'‌কে বাজিমাত করে তরতরিয়ে এগিয়ে গেল '‌গাঁটছড়া'‌। এ সপ্তাহে এই ধারাবাহিকে খড়ি-ঋদ্ধিমানের নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করার ফল পাওয়া গেল টিআরপিতে। দর্শকরা খড়ি-ঋদ্ধিমানের জুটিকে খুব পছন্দ করেছেন। তাছাড়া খড়ির বুদ্ধিতে কীভাবে দ্যুতি ও রাহুলের কীর্তি ফাঁস হয়, সেটা দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। যার দৌলতে ১০.২ নম্বর 'গাঁটছড়া'র ঝুলিতে। প্রথম স্থানে '‌গাঁটছড়া'‌ যখন তাহলে দ্বিতীয় স্থানে কি '‌মিঠাই।' না, দর্শকদের এই পূর্বাভাস একেবারেই ভুল। ‌৯.৫ পেয়ে দ্বিতীয় 'আলতা ফড়িং'। এই ধারাবাহিকের গল্প পছন্দ হচ্ছে দর্শকদের।

 তৃতীয় স্থান পেল মিঠাই

তৃতীয় স্থান পেল মিঠাই

দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে মোদক পরিবারের '‌মিঠাই'‌। তবে কি পাকাপাকি শেষ হয়ে গেল মিঠাই-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল মিঠাইয়ের। এমন প্রশ্নই কানাঘুষোতে শোনা যাচ্ছে। অথচ সিরিয়ালে এখন মিঠাই-সিডের জমজমাট রোম্যান্স। কিন্তু তাও মন ভিজল না দর্শকদের। তাই ৯.‌১ পেয়ে তৃতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হল '‌মিঠাই'‌কে।

 চুতুর্থ স্থানে ধূলোকণা

চুতুর্থ স্থানে ধূলোকণা

অন্যদিকে, '‌ধুলোকণা'‌ জায়গা করে নিল চতুর্থ স্থানে। লালন-ফুলঝুরির গল্পও একই ভাবে আকর্ষণ করছে দর্শকদের। রেটিং চার্টে নম্বর ৮.‌২। আর লক্ষ্মী কাকিমার ভান্ডারে ঢুকল ৮.২। মিঠাইয়ের পর জি-বাংলার ধারাবাহিকদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ওই ধারাবাহিকই। যার সঙ্গে একই ট্র‌্যাকে রয়েছে কনীনিকার '‌আয় তবে সহচরি'‌। তবে এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে 'মন ফাগুন'। তার ঝুলিতে ৮.১।

 অন্যান্য সিরিয়ালের টিআরপি

অন্যান্য সিরিয়ালের টিআরপি

সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক '‌অনুরাগের ছোঁয়া'‌ আবার এই সপ্তাহে লাভ করেছে ৭.৭। অন্যদিকে প্রথম কিছু সপ্তাহ সেরা দশের মধ্যে জায়গা করে নিলেও নেটিজেনদের মতে প্লট দুর্বলতা '‌খুকুমণি হোম ডেলিভারি'‌কে নিয়ে গিয়েছে অষ্টম স্থানে। সে পেয়েছে ৭.৩। '‌উমা'‌র গল্প একেবারে বদলে যাওয়ায় নবম স্থানে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিক। এর প্রাপ্ত নম্বর ৭.‌২।

 স্টার জলসা ও জি বাংলার প্রতিযোগিতা

স্টার জলসা ও জি বাংলার প্রতিযোগিতা

মোট নম্বরের নিরিখে যদিও জি বাংলার থেকে অনেকটাই এগিয়ে স্টার জলসা। স্টারের যেখানে প্রাপ্ত নম্বর ৬৯০ সেখানে জি বাংলার ঝুলিতে মোটে ৫০২। একদিকে যেমন গাঁটছড়ার উত্থান। অন্যদিকে মিঠাইয়ের সাময়িক পিছিয়ে যাওয়া, দর্শকের হাতেই নির্ধারিত হয় ধারাবাহিকের ভাগ্য। তবে এবার আবার অপেক্ষা আগামী সপ্তাহের। মিঠাই কি কামব্যাক করতে পারবে নাকি গাঁটছড়ার বন্ধন হবে আরও দৃঢ়? উত্তর মিলবে আগামী সপ্তাহে।

এক ঝলকে টিআরপি তালিকা

এক ঝলকে টিআরপি তালিকা

গাঁটছড়া : ১০.২ (প্রথম)

আলতা ফড়িং: ৯.৫ (দ্বিতীয়)

মিঠাই: ৯.১ (তৃতীয়)

ধুলোকণা : ৮.৩ (চতুর্থ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৮.২ (পঞ্চম)

আয় তবে সহচরী : ৮.২ (পঞ্চম)

মনফাগুন : ৮.১ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া : ৭.৭(সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি : ৭.৩ (অষ্টম)

উমা : ৭.২ (নবম)

পিলু : ৭. ১ (দশম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+