ফের শীর্ষস্থান দখল ‌মোদক পরিবারের, দ্বিতীয় স্থানে ‘‌গাঁটছড়া’‌, দেখুন এক ঝলক টিআরপি তালিকার

ফের শীর্ষস্থান দখল ‌মোদক পরিবারের, দ্বিতীয় স্থানে ‘‌গাঁটছড়া’‌, দেখুন এক ঝলক টিআরপি তালিকার

‌আবারও চলে এসেছে বৃহস্পতিবার টানটান উত্তেজনা নিয়ে টিআরপি জানার দিন। এক সময় টানা বেশ কিছু সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল মানালি দে ও ইন্দ্রাশিস আচার্য অভিনীত ধারাবাহিক 'ধুলোকণা'। তবে সম্প্রতি সে জায়গা রীতিমতো ছিনিয়ে নিয়েছে 'মিঠাই'। একের পর এক গায়ে কাঁটা দেওয়া ট্র্যাকে এ সপ্তাহেও প্রথম ওই ধারাবাহিক। দ্বিতীয়, তৃতীয় কারা? কোথায়ই বা জায়গা হল 'ধুলোকণা'র? রইল এক ঝলকে বাংলা সিরিয়ালের মার্কশিট।

আবারও শীর্ষে মোদক পরিবার

আবারও শীর্ষে মোদক পরিবার

একের পর এক সিরিয়াল যখন বন্ধ হচ্ছে, তখন 'মিঠাই' কিন্তু নিজের রাজত্ব কায়েম রেখেছে। এই সপ্তাহেও টিআরপি তালিকায় ফার্স্ট গার্ল তুফানমেল। ৮.৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে 'মিঠাই'। মিঠাইয়ের গুলি খাওয়ার ট্র্যাক শেষ হতে না হতেই ওমির নতুন প্রাণঘাতী হামলার প্রোমো সামনে এসেছে, সেইদিকেই বাজিমাত করছে টিম মিঠাই। অন্যদিকে মধুচন্দ্রিমার এপিসোডেই চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে এসেছে '‌গাঁটছড়া'‌। যদিও মিঠাই এর থেকে ব্যবধান অনেকটাই। চলতি সপ্তাহে তাঁদের প্রাপ্ত রেটিং হল ৮.১। তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌ ও '‌আলতা ফড়িং'‌। তাদের প্রাপ্ত টিআরপি ৭.৭।

আর কোন কোন সিরিয়াল কোন স্থানে এল

আর কোন কোন সিরিয়াল কোন স্থানে এল

চতুর্থ স্থানে রয়েছে '‌গৌরী এল'‌ তারা পেয়েছে ৭.৬। পঞ্চম স্থানে রয়েছে '‌ধুলোকণা'‌। তাদের প্রাপ্ত নম্বর হল ৬.৫। স্বাদ ও ট্র্যাক- এই দুই বদলের জন্য আপাতত পুরী গিয়েছে টিম ধুলোকণা। সেখানেই জমিয়ে চলছে শুটিং। ষষ্ঠ, সপ্তম - এই দু'টি স্থানেই জায়গা করে নিয়েছে এক জোড়া করে ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে উমা ও অনুরাগের ছোঁয়া। ওই দুই ধারাবাহিক পেয়েছে ৬.২।

সপ্তম থেকে দশম স্থানে রয়েছে কারা

সপ্তম থেকে দশম স্থানে রয়েছে কারা

সপ্তম স্থানে রয়েছে, মন ফাগুন ও এই পথ যদি না শেষ হয়। তাদের প্রাপ্ত নম্বর ৬। অন্যদিকে অষ্টম স্থানে দেখা গিয়েছে তিন-তিনটি ধারাবাহিককে। সাহেবের চিঠি, খেলনা বাড়ি ও এক্কাদোক্কা- এই তিন ধারাবাহিকই পেয়েছে ৫.২ করে। প্রত্যেকেরই যদি গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও নম্বর বেড়েছে। নবম স্থানে রয়েছে '‌লালকুঠি'‌, তার প্রাপ্ত নম্বর ৫। গত সপ্তাহে জায়গা না পেলেও এ সপ্তাহে দশম স্থানে রয়েছে '‌বোধিসত্ত্বের বোধবুদ্ধি'‌, যার প্রাপ্ত নম্বর ৪.‌৯।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা:

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা:

প্রথম- মিঠাই (৮.৭)

দ্বিতীয়- গাঁটছড়া (৮.১)

তৃতীয়- লক্ষ্মী কাকিমা (৭.৭)

আলতা ফড়িং (৭.৭)

চতুর্থ- গৌরী এলো (৭.৬)

পঞ্চম- ধুলোকণা (৬.৫)

ষষ্ঠ- উমা (৬.২)

অনুরাগের ছোঁয়া (৬.২)

সপ্তম- মন ফাগুন (৬.০)

এই পথ যদি না শেষ হয় (৬.০)

অষ্টম- সাহেবের চিঠি (৫.২)

খেলনা বাড়ি (৫.২)

এক্কা দোক্কা (৫.২)

নবম- লালকুঠি (৫.০)

দশম- বোধিসত্ত্বের বোধবুদ্ধি (৪.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+