মিঠাই–উচ্ছেবাবুর জুটি ফেল, প্রথম স্থান নিল ঋদ্ধি–খড়ির ‘‌গাঁটছড়া’‌, টিআরপি তালিকা এক নজরে

বাংলা ধারাবাহিকের দৌড় প্রতিযোগিতায় কে এগিয়ে আর কে পিছিয়ে তা জানা যায় একমাত্র বৃহস্পতিবার টিআরপি তালিকায়। স্টার জলসা ও জি বাংলার কোন ধারাবাহিক এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে গেল, মানালি, সৌমিতৃষা নাকি শোলাঙ্কি, শেষ হাসি কে হাসলেন আসুন জেনে নেওয়া যাক।

প্রথম স্থানে আবার ‘‌গাঁটছড়া’‌

প্রথম স্থানে আবার ‘‌গাঁটছড়া’‌

এই সপ্তাহের টিআরপি তালিকায় আবারও ঋদ্ধি-খড়ির জুটি জমে গিয়েছে। শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে '‌গাঁটছড়ি'‌। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.‌১। তবে প্রথম হলেও গত সপ্তাহের থেকে নম্বর কমেছে এই ধারাবাহিকটির। বর্তমানে খড়ি ও ঋদ্ধি টানটান রসায়নে দেখতেই মুখিয়ে রয়েছে দর্শকদের। ঋদ্ধি ও খড়ির সম্পর্ক কোনওদিকে যেতে চলেছে তা নিয়েই উত্তেজনা যেন টগবগিয়ে ফুটছে। অন্যদিকে, একদিকে বাড়ির ছোট ছেলে স্যান্ডির বিয়ে, অন্যদিকে সদ্যই গতকাল ছিল মিঠাইয়ের উচ্ছেবাবুর জন্মদিন। তবে কোনও টুইস্টই যেন কাজে আসছে না। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের। এই সপ্তাহে '‌মিঠাই'‌ দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৮.‌০।

দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে ‘‌ধূলোকণা’‌

দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে ‘‌ধূলোকণা’‌

গত সপ্তাহে '‌ধূলোকণা'‌ দ্বিতীয় স্থান পেলেও এই সপ্তাহে এই ধারাবাহিক তৃতীয় স্থানে চলে এসেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.‌৭। প্রসঙ্গত, মানালি ও ইন্দ্রাশিষ জুটির এই ধারাবাহিক মে মাসের গোড়ার দিকে প্রথম দিকে চলে এলেও এই সপ্তাহে তা তৃতীয় নম্বরে জায়গা করেছে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। এরপর টিআরপি তালিকায় ফের প্রথম স্থান পায় কিনা এখন সেটাই দেখার।

চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে কোন ধারাবাহিক

চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে কোন ধারাবাহিক

অন্যদিকে, ৭.৫ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে '‌আলতা ফড়িং'‌। ৭.৪ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক '‌গৌরি এলো'‌। ৭.১ পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌। ৬.৬ পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক '‌মন ফাগুন'‌। ৬.৪ পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে ধারাবাহিক '‌অনুরাগের ছোঁয়া'‌। ৫.৯ পয়েন্টে নবম স্থানে রয়েছে ধারাবাহিক '‌উমা'‌, '‌আয় তবে সহচরী'‌। ৫.৭ পয়েন্টে দশম স্থানে রয়েছে '‌এই পথ যদি না শেষ হয়'‌, ও সদ্য শুরু হওয়া ধারাবাহিক '‌খেলনা বাড়ি'‌। প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার 'খেলনা বাড়ি', বিশ্বজিৎ-আরাত্রিকা অভিনীত এই সিরিয়াল ৫.৭ নম্বর পেয়ে ইতিমধ্যেই স্লট লিডার। 'বৌমা একঘর'কে হারিয়ে দিয়েছে মিতুল-ইন্দ্রজিতের প্রেমের গল্প।

জায়গা করতে পারেনি ‘‌পিলু’‌, ‘‌গোধূলি আলাপ’‌

জায়গা করতে পারেনি ‘‌পিলু’‌, ‘‌গোধূলি আলাপ’‌

তবে এই সপ্তাহে প্রথম দশে জায়গা করতে পারেনি '‌পিলু'‌ ও রাজ চক্রবর্তীর '‌গোধূলি আলাপ'‌। আবার অপেক্ষা রইল আগামী সপ্তাহের টিআরপি তালিকার দিকে।

এক নজরে টিআরপি তালিকা

এক নজরে টিআরপি তালিকা

গাঁটছড়া : ৮.১ (প্রথম)

মিঠাই: ৮.০ (দ্বিতীয়)

ধুলোকণা: ৭.৭ (তৃতীয়)

আলতা ফড়িং: ৭.৫ (চতুর্থ)

গৌরি এলো: ৭.৪ (পঞ্চম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.১ (ষষ্ঠ)

মন ফাগুন: ৬.৬ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া: ৬.৪ (অষ্টম)

উমা: ৫.৯ (নবম)

আয় তবে সহচরী: ৫.৯ (নবম)

এই পথ যদি না শেষ হয় : ৫.৭ (দশম)

খেলনা বাড়ি : ৫.৭ (দশম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+